বিনতি কাকে বলে?

কোনো স্থানে ভূ-চৌম্বকক্ষেত্র অনুভূমিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে অর্থাৎ চৌম্বক মধ্যতলে মুক্তভাবে স্থাপিত চুম্বক শলাকা অনুভূমিক তল থেকে যে কোণে নত অবস্থায় থাকে তাকে ওই স্থানের বিনতি বলে।

কুয়াশা ও কুজঝটিকা কাকে বলে?

কোন কোন অঞ্চলে কখনও কোন বায়ু প্রবাহহীন রাতে বিস্তীর্ণ স্থান জুড়ে তাপমাত্রা আরও কমে গেলে জলীয় বাষ্প ঘণীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণায় পরিণত হয়। এই পানির কণা বায়ুতে অবস্থিত ধূলিকণার উপর জমে ভাসতে থাকে। এভাবে একত্রে অনেকগুলি ভাসমান পানির কণার সমাবেশকে কুয়াশা বলে। এই পানির কণা খুব ঘন সন্নিবিষ্ট হয়ে থাকলে তাকে কুজঝটিকা বলে।

মেঘ কাকে বলে?

ভূ-পৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় তাপমাত্রা তত কমতে থাকে। ভূ-পৃষ্ঠের সাগর, নদীনালা, খাল-বিল, পুকুর থেকে সূর্যের তাপে জলীয় বাষ্প তৈরী হয়। উত্তপ্ত জলীয় বাষ্প হাল্কা বলে উপরে ওঠে।ক্রমশ যত উপরে উঠে ততই শীতল হয় এবং একটি স্তরে গিয়ে জলীয় বাষ্প ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণার আকারে পরিণত হয়ে বায়ুতে উর্ধ্বাকাশে ভেসে বেড়ায়। এসব পানির কণার … Read more

বৃষ্টি কাকে বলে?

মেঘে অবস্থিত পানির কণাগুলি পারস্পরিক আকর্ষণের কারণে মিলিত হয়ে বড় বড় কণায় পরিণত হয়। তখন আর এরা বায়ুমন্ডলে ভেসে থাকতে পারে না। অভিকর্ষীয় ত্বরণের ফলে নিচের দিকে নামতে থাকে। একেই বৃষ্টি বলে।

আদর্শ কৃষ্ণ বস্তু কাকে বলে?

যদি কোন বস্তু আপতিত বিকীর্ণ তাপের কোন অংশ প্রতিফলিত বা সঞ্চারিত না করে সবটুকুই শোষণ করে, তাহলে সে বস্তুকে আদর্শ কৃষ্ণ বস্তু বলে। আদর্শ কৃষ্ণ বস্তু হিসেবে যে সব বস্তুকে বিবেচনা করা হয়, এদের কোনটিই প্রকৃতপক্ষে আদর্শ কৃষ্ণ বস্তু নয়। এদের শোষণ ক্ষমতা 100% এর কাছাকাছি বলে এদের কৃষ্ণ বস্তু বলে বিবেচনা করা হয়। যেমনঃ … Read more

অভিকর্ষ কেন্দ্র বা ভারকেন্দ্র কাকে বলে?

অভিকর্ষ কেন্দ্র বা ভারকেন্দ্র (Centre of Gravity) কাকে বলে?আমরা জানি, প্রত্যেক বস্তু অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। আবার প্রত্যেকটি কণাই পৃথিবীর কেন্দ্রের দিকে অভিকর্ষীয় বল দ্বারা আকৃষ্ট হয়। পর পর অবস্থিত দুটি কণার দূরত্বের তুলনায় পৃথিবীর কেন্দ্র হতে এদের দূরত্ব অধিক হওয়ায় কণাগুলির উপর পৃথিবীর আকর্ষণ বল পরস্পর সমান্তরাল ও সমমুখী বলে ধরা হয়। এ সমান্তরাল … Read more

error: Content is protected !!