ফ্যারাডের তড়িত চৌম্বক আবেশের সূত্র

প্রথম সূত্রঃকোনো বদ্ধ কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যা অথবা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে কুণ্ডলীতে তড়িচ্চালক বল তথা তড়িৎ প্রবাহ আবিষ্ট হয় এবং যতক্ষণ এ পরিবর্তন চলতে থাকে, আবিষ্ট তড়িচ্চালক বলও ততক্ষণই থাকে। দ্বিতীয় সূত্রঃবদ্ধ কুণ্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক বল কুণ্ডলীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের ঋণাত্মক হারের সমানুপাতিক।

স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কী?

চোখ হতে সর্বাপেক্ষা নিকটের যে দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুকে বিনা শ্রান্তিতে স্পষ্টভাবে দেখা যায় তাকে চোখের নিকট বিন্দু বা স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব বলে।

বর্ণালী কাকে বলে?

যৌগিক আলোর বিচ্ছুরণের ফলে মূল বর্ণসমূহের যে সজ্জ বা পট্টি পাওয়া যায় তাই হলো বর্ণালী। রসায়নে, একটি বর্ণালী হল একটি সংকেতের তরঙ্গদৈর্ঘ্য বা ফ্রিকোয়েন্সি, যেমন ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা পারমাণবিক এবং আণবিক বর্ণালী। স্পেকট্রোস্কোপি হল বর্ণালী অধ্যয়ন এবং পদার্থের সাথে ইলেক্ট্রোম্যাগনেটিক বিকিরণের মিথস্ক্রিয়া। পারমাণবিক নির্গমন বর্ণালী, পারমাণবিক শোষণ বর্ণালী এবং আণবিক বর্ণালী সহ রসায়নে ব্যবহৃত বিভিন্ন … Read more

সংকট কোণ কাকে বলে?

নির্দিষ্ট রঙের আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90°  হয় অর্থাৎ প্রতিসৃত রশ্মি মাধ্যম দুটির বিভেদ তল ঘেঁষে যায় সে কোণকে ঐ রঙের জন্য হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের সংকট কোণ বলে। প্রবৃদ্ধ কোণ কাকে বলে? প্রবৃদ্ধ কোণ হলো একটি সরলরেখার মধ্য দিয়ে একটি বিন্দু … Read more

প্রিজমের প্রতিসরণ তল কাকে বলে?

একটি প্রিজমের দুটি পরস্পর হেলানো, স্বচ্ছ ও আয়তাকার তল থাকে। এ তলদ্বয়ে রশ্মির প্রতিসরণ ঘটে। এদেরকে প্রিজমের প্রতিসরণ তল বলে।

error: Content is protected !!