এক হেনরি কী?

কোনো কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ প্রতি সেকেন্ডে এক অ্যাম্পিয়ার হারে পরিবর্তিত হলে যদি ঐ কুণ্ডলীতে এক ভোল্ট তড়িচ্চালক শক্তি আবিষ্ট হয় তাহলে ঐ কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ককে এক হেনরি বলে।

তড়িৎচ্চালক শক্তির RMS মান কি?

কোনো পূর্ণ চক্রের বিভিন্ন সময়কার তড়িচ্চালক শক্তির বর্গের গড়ের বর্গমূলকে তড়িচ্চালক শক্তির RMS মান বা গড় বর্গের বর্গমূল মান বলে।

তাড়িতচৌম্বক আবেশ কী?

কোনো বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের ফলে কুন্ডলীতে ক্ষণস্থায়ী তড়িচ্চালক বল বা তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়াকে তাড়িতচৌম্বক আবেশ বলে।

তড়িৎ চুম্বকীয় আবেশ কী?

কোনো বদ্ধ কুন্ডলীর মধ্যদিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের ফলে কুন্ডলীতে ক্ষণস্থায়ী তড়িচ্চালক বল বা তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়াকে তড়িৎ চৌম্বকীয় আবেশ বলে।

স্বকীয় আবেশ গুণাঙ্ক কী?

কোনো কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ সময়ের সাথে একক হারে পরিবর্তিত হলে কুণ্ডলীতে যে তাড়িচ্চালক বল আবিষ্ট হয় তাকে ঐ কুন্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে।

error: Content is protected !!