তুল্য ধারকত্ব কাকে বলে?

ধারকের সংযোগের পরিবর্তে যে একটি মাত্র ধারক ব্যবহার করলে সংযোগের বিভব পার্থক্য ও আধানের কোনো পরিবর্তন হয় না, তার ধারকত্ব ঐ সংযোগের তুল্য ধারকত্ব বলে।

আদর্শ তড়িৎ দ্বিমেরু কাকে বলে?

যদি কোনো তড়িৎ দ্বিমেরুর চার্জ q এর মান বড় হয় এবং এদের মধ্যবর্তী দূরত্ব 2a খুব ছোট হয় যাতে ঐ দ্বিমেরুর ভ্রামক P=2aq = ধ্রুব থাকে তবে তাকে আদর্শ তড়িৎ দ্বিমেরু বলে।

1 eV কাকে বলে?

একটি বিন্দু থেকে 1 V বিভব পাথর্কের অপর একটি বিন্দুতে একটি মুক্ত ইলেকট্রনকে নিতে যে কাজ সাধিত হয় তাকে 1 ইলেকট্রন ভোল্ট বা 1 eV বলে।

মুক্ত ইলেকট্রন কি?

পরমাণুর সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বল অনেক কম থাকে বলে এরা সহজেই পরমাণু থেকে মুক্ত হয়ে তড়িৎ পরিবহনে অংশ নেয়। এদের মুক্ত ইলেকট্রন বলে।

error: Content is protected !!