ডানহাতি স্ক্র নিয়মটি কি?
দুটি ভেক্টরের সমতলে একটি ডানহাতি স্ক্রুকে লম্বভাবে স্থাপন করে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে ঘুরালে স্ক্রুটি যে দিকে অগ্রসর হবে সে দিকে হবে ভেক্টর গুণফলের দিক।
দুটি ভেক্টরের সমতলে একটি ডানহাতি স্ক্রুকে লম্বভাবে স্থাপন করে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে ঘুরালে স্ক্রুটি যে দিকে অগ্রসর হবে সে দিকে হবে ভেক্টর গুণফলের দিক।
দুটি ভেক্টরের গুণনে যদি একটি স্কেলার রাশি পাওয়া যায় তখন রাশি দুটির স্কেলার গুণন বা ডট গুণন হয় এবং এ গুণফলকে বলা হয় স্কেলার গুণফল বা ডট গুণফল। স্কেলার গুণফলের মান হয় রাশি দুটির মানের এবং তাদের অন্তর্ভূক্ত ক্ষুদ্রতর কোণের cosine-এর গুণফলের সমান।
ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। ত্রিমাত্রিক স্থানাংক ব্যবস্থায় ধনাত্মক X, Y, Z অক্ষ বরাবর একক ভেক্টর যথাক্রমে i, j, k। এই i, j, k কে আয়ত একক ভেক্টর বলে।
যদি কোনো বস্তুর গতিকালে তার ত্বরণের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর ত্বরণকে সমত্বরণ বা সুষম ত্বরণ বলে। অর্থাৎ কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে একই হারে পরিবর্তিত হতে থাকে তাহলে সেই ত্বরণকে সমত্বরণ বলে।
যে কোনো সময় ব্যবধানে বস্তুর গড়ে প্রতি একক সময়ে বেগের যে পরিবর্তন হয় তাকে বস্তুটির গড় ত্বরণ বলে।
কোনো বস্তুর গতিকালে যদি তার বেগের মান বা দিক বা উভয়ই পরিবর্তিত হয় তাহলে সেই বেগকে অসম বেগ বলে। যেমন- সচরাচর যে সব যানবাহনের বা বস্তুর গতি দেখে থাকি সেগুলোর গতি অসম গতি।
যদি কোনো বস্তুর গতিকালে তার বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে সমবেগ বলে। অর্থাৎ কোনো বস্তু যদি নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান পথ অতিক্রম করে তাহলে বস্তুর বেগকে সমবেগ বলে।
পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল যে সব প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায় তাদেরকে জড় প্রসঙ্গ কাঠামো বলে।