পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত?
পানি ত্রৈধ বিন্দুর তাপমাত্রা 273.16K
পানি ত্রৈধ বিন্দুর তাপমাত্রা 273.16K
থার্মোমিটারের নিম্নস্থির বিন্দু ও ঊর্ধ্বস্থির বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে মৌলিক ব্যবধান বলে।
যদি একটি সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর এককালীন ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা যায়, তাহলে ঐ বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিক কর্ণটি ভেক্টর দুটির মিলিত ফলের বা লব্দির মান ও দিক নির্দেশ করে।
কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে।
প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ঐ বিন্দুর অবস্থান ভেক্টর বলে।
কোনো ভেক্টরের মান যদি একক হয় তাহলে তাকে একক ভেক্টর বলে। কোনো ভেক্টরের মান যদি শূন্য না হয় তাহলে সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ভেক্টরটির দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়।
যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলে। একটি ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করে বা দুটি সমান ভেক্টর বিয়োগ করে নাল ভেক্টর পাওয়া যায়। নাল ভেক্টরের কোনো সুনির্দিষ্ট দিক নেই।
কোনো স্থানে ভূ-চৌম্বক ক্ষেত্র আনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে অর্থাৎ চৌম্বক মধ্যতলে মুক্তভাবে স্থাপিত চুম্বক শলাকা অনুভূমিক তল থেকে যে কোণে নত অবস্থায় থাকে তাকে ঐ স্থানের বিনতি বলে।