কার্যপেক্ষক কাকে বলে?
কোনো ধাতু পৃষ্ঠের ওপর ন্যূনতম যে শক্তির ফোটন আপতিত হলে এটি হতে ইলেকট্রন নিঃসৃত হবে, তাকে ঐ ধাতুর কার্যাপেক্ষক বলে।
কোনো ধাতু পৃষ্ঠের ওপর ন্যূনতম যে শক্তির ফোটন আপতিত হলে এটি হতে ইলেকট্রন নিঃসৃত হবে, তাকে ঐ ধাতুর কার্যাপেক্ষক বলে।
কোনো কোনো ধাতুর ওপর উচ্চ কম্পাঙ্কের তড়িচ্চুম্বকীয় বিকিরণ আপতিত হলে ঐ ধাতুপৃষ্ঠ হতে মুক্ত ইলেকট্রন নিঃসৃত হওয়ার ফলে যে তড়িৎপ্রবাহের সৃষ্টি হয়, তাকে আলোক তড়িৎ প্রবাহ বলে।
কাচের নলে আবদ্ধ গ্যাসের ভিতর স্থাপিত উচ্চ বিভব সম্পন্ন দুটি বিদ্যুৎ দ্বারের মধ্যে নিম্নচাপে যে বিদ্যুৎপ্রবাহ হয় তাকে বিদ্যুৎ ক্ষরণ বলে।
মহাবিশ্বের প্রকৃতি, উৎস ও বিবর্তন নিয়ে যে পর্যালোচনা তাকে বলা হয় সৃষ্টিতত্ত্ব।
জেনার ডায়োড হলো এমন একটি ডায়োড যার মধ্যে দিয়ে অধিক পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করলেও নষ্ট হয় না। বিশেষ ধরনের ডায়োড বিপরীত ভোল্টেজ জেনার ভোল্টেজের চেয়ে বেশি হলে এটি পুড়ে বিনষ্ট হয় না।
তড়িৎ চৌম্বকীয় রেডিয়েশন উৎস থেকে শক্তি স্থানান্তর করে, একে বিকীর্ণ শক্তি বলে।
কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছেমতো পছন্দ করতে দেওয়া না হয় অর্থাৎ কোনো নির্দিষ্ট বিন্দুকে যদি পাদবিন্দু হিসেবে ঠিক করে রাখা হয় তাহলে সেই ভেক্টরকে বদ্ধ ভেক্টর বা সীমাবদ্ধ ভেক্টর (Localised Vector) বলে।
কোনো ভেক্টর রাশির পাদবিন্দু কোথায় হবে তা যদি ইচ্ছেমতো পছন্দ করা যায়, তবে সেই ভেক্টরকে স্বাধীন ভেক্টর বলে।