লব্ধি কাকে বলে?

লব্ধি বলতে সাধারণত সমষ্টি বা যোগফল বুঝায়। দুই বা ততোধিক বল যদি একই সময়ে একটি স্থির বস্তুর উপর ক্রিয়াশীল হয় এবং যদি এমন একটি বল নির্ণয় করা হয়। যার ক্রিয়ার ফল ঐ বস্তুর উপর নির্দিষ্ট বল গুলোর মিলিত ক্রিয়া ফলের সমান হয়। তাহলে ঐ একক বলকে বস্তুর উপর ক্রিয়াশীল বলগুলোর লব্ধি বল বলে।

বিদ্যুৎ শক্তিতে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন্ যন্ত্রের মাধ্যমে-

ক) লাউড স্পিকারখ) অ্যামপ্লিয়ারগ) জেনারেটরঘ) মাল্টিমিডিয়া সঠিক উত্তর: ক) লাউড স্পিকার

প্যারাচুম্বক পদার্থ কী?

যেসব পদার্থের পরমাণুর সর্বশেষ শক্তিস্তরে অন্তত একটি বিজোড় ইলেকট্রন থাকে তাদের প্যারাচুম্বক বলে। এরা চুম্বক ক্ষেত্র দ্বারা দুর্বলভাবে আকৃষ্ট হয়ে থাকে।

ব্যক্তিগত ত্রুটি বুঝিয়ে লিখ।

পরীক্ষণের সময় আমাদের নানাবিধ পাঠ নিতে হয়। পর্যবেক্ষকের নিজের কারণে পাঠে যে ত্রুটি আসে তাকে ব্যক্তিগত ত্রুটি বলে। যদি পর্যবেক্ষকের দৃষ্টির সমস্যা থাকে তাহলে পাঠে ভুল হবে। পর্যবেক্ষকের অবস্থান, কোনো দাগ দেখা বা কিছু গণনার ক্ষেত্রে যে ত্রুটি হয় সেগুলোও ব্যক্তিগত ত্রুটি। যেমন- স্কেলের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য মাপার সময় দণ্ডের দৈর্ঘ্য মাপার সময় দণ্ডের মাথা … Read more

যান্ত্রিক ত্রুটি বুঝিয়ে লিখ।

পদার্থবিজ্ঞানে পরীক্ষণের জন্য তথা মাপজোখের জন্য আমাদের যন্ত্রের প্রয়োজন হয়। সেই যন্ত্রে যদি ত্রুটি থাকে তবে তাকে যান্ত্রিক ত্রুটি বলে। কোনো যন্ত্রের সাহায্যে দাগ কাটার সময় যদি কোনো আদর্শ যন্ত্রের সাথে তুলনা করে সঠিকভাবে দাগ কাটা থাকলেও তাতে ত্রুটি থাকতে পারে। যেমন- স্লাইড ক্যালিপার্সে পরীক্ষণ শুরুর আগে যদি প্রধান স্কেলের শূন্য দাগ আর ভার্ণিয়ার স্কেলের শূন্য … Read more

দৈব ত্রুটি বুঝিয়ে লিখ।

কোনো একটি ধ্রুব রাশি কয়েকবার পরিমাপ করলে যে ত্রুটির কারণে পরিমাপকৃত মানে অসামঞ্জস্য দেখা যায় তাকে দৈব ত্রুটি বলে। কোনো ঘরের দৈর্ঘ্য মাপার জন্য যতবারই মিটার স্কেলটি ঘরের মেঝেতে ফেলা হয় ততবারই দৈব ত্রুটি পরিমাপে অন্তর্ভূক্ত হয়। প্রত্যেকবার মিটার স্কেল ফেলার পর সম্মুখ প্রান্তের অবস্থান চিহ্নিত করার জন্য মেঝেতে যে দাগ দেওয়া হয়, তা প্রকৃত … Read more

ঘনত্ব কাকে বলে?

কোনো বস্তু যে জায়গা জুড়ে থাকে তাকে এর আয়তন বলে। সমান আয়তনের এক টুকরা কর্ক আর এক টুকরা লোহা পানিতে ছেড়ে দিলে দেখা যাবে কর্কের টুকরা ভেসে আছে আর লোহার টুকরা ডুবে গেছে। সাধারণভাবে বলা যায় কর্কের চেয়ে লোহার ঘনত্ব বেশি, তাই ডুবে গেছে। আসলে আয়তন সমান হলেও যার ঘনত্ব বেশি সেটি ভারী আর যার … Read more

error: Content is protected !!