বেল কী?

তীব্রতা লেভেল পরিমাপ করা হয় বেল (B) এককে। প্রমাণ তীব্রতা থেকে 10 গুণ তীব্রতা সম্পন্ন কোনো শব্দের তীব্রতা লেভেলকে 1 বেল বলে।

তরঙ্গদৈর্ঘ্য কীভাবে গঠিত হয়?

অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে একটি তরঙ্গ শীর্ষ ও একটি তরঙ্গ পাদ নিয়ে তরঙ্গদৈর্ঘ্য গঠিত হয়, আর অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে একটি সংকোচন ও একটি প্রসারণ নিয়ে তরঙ্গদৈর্ঘ্য গঠিত হয়।

কাজ কি?

কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের দিকে বস্তুটির সরণ ঘটে তাহলে বল ও সরণের গুণফলকে কাজ বলে।কোন বস্তুর ওপর যদি এক নিউটন বল প্রয়োগ করা হয় এবং বস্তুটির বলের দিকে এক মিটার সরণ ঘটে তাহলে উক্ত কাজকে পরিমাণ হলো ১ J( জুল )।কাজের একক জুল(J)।

তেজষ্ক্রিয় ট্রেসিং কি?

Tracing or Radioactive tracing: কোনো যৌগের একটি সুস্থিত আইসোটোপকে একই মৌলের তেজষ্ক্রিয় আইসোটোপ দ্বারা প্রতিস্থাপনই হলো ট্রেসিং বা তেজষ্ক্রিয় ট্রেসিং। একে লেবেলিংও বলা হয়।

error: Content is protected !!