উপসুর কাকে বলে?
স্বরের মধ্যে মূল সুর বাদে অন্যসব সুর, যাদের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের চেয়ে বেশি, তাদেরকে উপসুর বলে।
স্বরের মধ্যে মূল সুর বাদে অন্যসব সুর, যাদের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের চেয়ে বেশি, তাদেরকে উপসুর বলে।
তরল বা গ্যাসীয় এবং কঠিন মাধ্যমে যে তরঙ্গের উদ্ভব হয় তাকে যান্ত্রিক তরঙ্গ বলে।
মাধ্যমের কণাগুলো সরল দোল গতিতে কম্পিত হলে যে তরঙ্গের সৃষ্টি হয় তাকে সরল দোল তরঙ্গ বলে।
কম্পমান বস্তু একটি বিন্দু হতে যাত্রা শুরু করে আবার একই দিক হতে সে বিন্দুতে ফিরে এলে একে পূর্ণ কম্পন বলে।
কোনো একটি কম্পমান বস্তু যে দশা নিয়ে কম্পন শুরু করে তাকে আদি দশা বলে।
আড় তরঙ্গের ক্ষেত্রে এর ধনাত্মক দিকে এক তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক সরণের বিন্দুকে তরঙ্গ শীর্ষ বলে।
আড় তরঙ্গের ক্ষেত্রে এর ঋণাত্মক দিকে এক তরঙ্গদৈর্ঘ্যে সর্বাধিক সরণের বিন্দুকে তরঙ্গ পাদ বলে।
পরপর নিঃস্পন্দ বিন্দুর মধ্যবর্তী অংশকে লুপ বলে।