গড় বেগ কাকে বলে?

গড় বেগ কাকে বলে? গড় বেগ (Average Speed) হল মোট দূরত্ব (Distance) এবং মোট সময় (Time) এর অনুপাত। অর্থাৎ, একটি বস্তু যে সময়ের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, সেই সময়ের উপর ভিত্তি করে গড় বেগ নির্ধারিত হয়। গড় বেগ=মোট দূরত্ব ÷ মোট সময় ধরুন, যদি একটি গাড়ি ১০০ কিলোমিটার পথ ২ ঘণ্টায় অতিক্রম করে, তাহলে তার গড় … Read more

পর্যায়কাল বাড়লে কৌণিক বেগ হ্রাস পায় কেন?

আমরা জানি, পর্যায়কাল ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক হলো এরা একে অপরের ব্যস্তানুপাতিক। কাজেই, পর্যায়কাল বাড়লে কৌণিক বেগ হ্রাস পায়। আবার, কৌণিক বেগ বাড়লে বিপরীতভাবে পর্যায়কাল হ্রাস পায়। গাণিতিকভাবে পর্যায়কাল ও কৌণিক বেগের সম্পর্কটি হলো- ω = 2π∕T যেহেতু পর্যায়কাল ও কৌণিক বেগ পরস্পরের ব্যস্তানুপাতিক, তাই পযায়কাল বাড়লে কৌণিক বেগ হ্রাস পায়।

কাচে গুলি করলে ছিদ্র হয় কিন্তু ঢিল ছুঁড়লে কাচ চূর্ণবিচূর্ণ হয়

আমরা জানি, A ক্ষেত্রফলের উপর F বল প্রযুক্ত হলে উৎপন্ন চাপ, P = F/A. অর্থাৎ বলের মান যত বেশি হবে এবং ক্ষেত্রফল যত কম হবে প্রযুক্ত চাপের পরিমাণ তত বেশি হবে। বন্দুকের গুলির আকার ছোট এবং এটি অনেক গতিশক্তি নিয়ে কাচের উপর বল প্রয়োগ করে। ফলে কাচের অনেক কম ক্ষেত্রফলের উপর অধিক বল প্রযুক্ত হয়। … Read more

কেন্দ্রমুখী বল কাকে বলে?

যে বলের ক্রিয়ায় কোনো বস্তু সমদ্রুতিতে বৃত্তপথে চলতে থাকে এবং যে বল সবসময় বস্তুর গতিপথের সঙ্গে লম্বভাবে ভেতরের দিকে অর্থাৎ বৃত্তের কেন্দ্রাভিমুখে ক্রিয়া করে তাকে কেন্দ্রমুখী বল বলে। m ভরের বস্তু r ব্যাসার্ধের বৃত্তপথে সমদ্রুতি v নিয়ে চলতে থাকলে কেন্দ্রমুখী বলের মান হবে mv2/r। কৌণিক বেগে প্রকাশ করলে কেন্দ্রমুখী বলের মান হয় mω2r। কেন্দ্রমুখী বল … Read more

পরাবৈদ্যুতিক ধ্রুবক কাকে বলে?

দুটি আধানের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্বে শূন্যস্থানে যে বল ক্রিয়া করে আর ঐ দুই আধানের মধ্যে একই দূরত্বে কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে যে বল ক্রিয়া করে তাদের অনুপাত ঐ মাধ্যমের জন্য ধ্রুব সংখ্যা হয়। এ ধ্রুব সংখ্যাকে ঐ মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক বা পরাবৈদ্যুুতিক ধ্রুবক (dielectric constant) বলা হয়। একে K দ্বারা প্রকাশ করা হয়।

পৃথিবীর বিভব শূন্য কেন?

পৃথিবী একটি তড়িৎ পরিবাহী। কোনো আহিত বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করলে বস্তুটি নিস্তড়িত হয়। ধনাত্মকভাবে আহিত বস্তুকে ভূ-সংযুক্ত করলে পৃথিবী থেকে ইলেকট্রন এসে বস্তুকে নিস্তড়িত করে। আর ঋণাত্মকভাবে আহিত বস্তুকে পৃথিবীর সাথে সংযুক্ত করলে বস্তু থেকে ইলেকট্রন ভূমিতে প্রবাহিত হয়, ফলে বস্তুটি নিস্তড়িত হয়। পৃথিবী এত বিরাট যে, এতে আধান যোগ-বিয়োগ করলে এর বিভবের পরিবর্তন … Read more

তড়িৎ ক্ষেত্র কাকে বলে?

একটি আহিত বস্তুর চারদিকে যে অঞ্চলব্যাপী তার প্রভাব বজায় থাকে অর্থাৎ অন্য কোনো আহিত বস্তু আনা হলে সেটি আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করে সেই অঞ্চলকে ঐ আহিত বস্তুর তড়িৎ বলক্ষেত্র বা তড়িৎক্ষেত্র বলে। তাত্ত্বিকভাবে একটি আহিত বস্তুর তড়িৎক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত।

error: Content is protected !!