আপেক্ষিক রোধ কাকে বলে? আপেক্ষিক রোধের একক

কোনো পদার্থের 1m দৈর্ঘ্য এবং 1m2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো খন্ডের রোধকে ঐ পদার্থের আপেক্ষিক রোধ বলে।একক ঘনক আকৃতির কোন পরিবাহীর দুই বিপরীত তলের মধ্যবর্তী রোধকে আপেক্ষিক রোধ বলে। ইহাকে ρ দ্বারা প্রকাশ করা হয়। আপেক্ষিক রোধের একক আপেক্ষিক রোধের একক হলো ওহম মিটার (Ω m)।

কার্নোর ইঞ্জিন কি?

ফরাসী বিজ্ঞানী সডি কার্নো সকল প্রকার দোষ-ত্রুটি মুক্ত একটি আদর্শ ইঞ্জিনের পরিকল্পনা করেন যার চারটি ধাপের মধ্যে দুটি প্রত্যাবর্তী সমোষ্ণ প্রক্রিয়া এবং দুটি প্রত্যাবর্তী রূদ্ধতাপীয় প্রক্রিয়া। একে কার্নোর ইঞ্জিন বলে। তাত্বিক আলোচনার সাহায্যে কার্নো একটি আদর্শ প্রত্যাগমী ইঞ্জিনের পরিকল্পনা করেন, যদিও এর বাস্তব রূপ দেয়া সম্ভব হয়নি, যা কার্নোর ইঞ্জিন নামে পরিচিত। কার্নোর ইঞ্জিনের আবর্তনের … Read more

পিচ কি?

স্ক্রু-গজের স্ক্রুকে সম্পূর্ণরূপে একবার ঘুরালে এটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে স্ক্রুর পিচ বলে।

প্রমাণ চাপ কাকে বলে?

সমুদ্রপৃষ্ঠে 45° অক্ষাংশে 0°C তাপমাত্রায় 760 mm বিশুদ্ধ পারদ স্তম্ভের চাপকে প্রমাণ চাপ বলা হয়। এই চাপের পরিমাণ p = hρg (এখানে h পারদ স্তম্ভের উচ্চতা = 0.76 m, পারদের ঘনত্ব ρ = 13596 Kgm−3 এবং g অভিকর্ষজ ত্বরণ = 9.806 ms−2) = 0.76 m × 13596 Kgm−3 × 9.806 ms−2 = 1.013×105 Nm−2 = 1.013×105 Pa (প্যাসকেল) প্রমাণ … Read more

আদর্শ গ্যাস কাকে বলে? আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য

আদর্শ গ্যাস কাকে বলে? যেসব গ্যাস সকল তাপমাত্রা ও চাপে PV = nRT সমীকরণটি মেনে চলে, তাদেরকে আদর্শ গ্যাস বলে।যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্রসমূহ অর্থাৎ বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগেড্রোর সূত্র ইত্যাদি মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে।  বাস্তবে কোন আদর্শ গ্যাস নেই অর্থাৎ কোনো গ্যাসই যথাযথভাবে গ্যাসের সূত্রসমূহ মেনে চলে না। এটি … Read more

তাপমাত্রার পরম স্কেল কাকে বলে?

পরমশূন্য তাপমাত্রাকে শূন্য ধরে তাপমাত্রার যে স্কেল গণনা করা হয়, যার একভাগ সেলসিয়াস স্কেলের একভাগের সমান তাকে তাপমাত্রার পরম স্কেল বলে।

পরিমাপ কাকে বলে? পরিমাপের প্রয়োনীয়তা

পরিমাপ কাকে বলে? কোনো ভৌত রাশির পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। বিশ্ব প্রকৃতির বিভিন্ন ভৌত ঘটনা সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে হলে বিভিন্ন ভৌত রাশির পরিমাণগত মান নির্ণয় করা প্রয়োজন। যেকোনো ভৌত সত্তা সম্পর্কে পরিমাণগত ধারণার জন্য পরিমাপের প্রয়োজন। দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজনে আমরা নানা রকম পরিমাপ করে থাকি। যেমনঃ বাড়ি থেকে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার। এখানে, … Read more

error: Content is protected !!