হাইজেন বার্গের অনিশ্চয়তা নীতি কি?

হাইজেন বার্গ প্রমাণ করেন যে, যদি গতিশীল কোনো কণার অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করা যায়, তখন এর ভরবেগ অনিশ্চিত হয়ে পড়ে, আবার ঐ কণার ভরবেগ নির্ভুল ভাবে নির্ণয় সম্ভব হলে, তখন এর অবস্থান সঠিকভাবে নির্ণয় করা যায় না। গাণিতিকভাবে প্রমাণিত এ নীতিকেই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বলে।

গড় বেগ কি বা কাকে বলে?

কোনো একটি বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব অর্থাৎ সরণকে মোট সময় দ্বারা ভাগ দিলে যা পাওয়া যায় তাকে গড়বেগ বলে। অর্থাৎ গড় বেগ = সরণ ÷  সময়।

পৃথিবীর তাপীয় মৃত্যু কাকে বলে?

মহাবিশ্ব উষ্ণতর বস্তু হতে শীতলতর বস্তুতে তাপের স্থানান্তর অহরহ ঘটছে। এভাবে চলতে থাকলে মহাবিশ্বের সকল বস্তুর তাপমাত্রা এক সময় সমান হয়ে যাবে। কিন্তু তাপ ইঞ্জিন দিয়ে কাজ করাতে হলে উচ্চতর তাপমাত্রার তাপ উৎস এবং নিম্নতর তাপমাত্রার তাপগ্রাহক দরকার। মহাবিশ্বের সকল বস্তুর তাপমাত্রা সমান হয়ে গেলে তাদের এরূপ উৎস এবং গ্রাহক খুঁজে পাওয়া যাবে না। তখন … Read more

তাপীয় দক্ষতা কাকে বলে?

কোনো তাপ ইঞ্জিন গৃহীত তাপের শতকরা কত অংশকে কার্যকর শক্তিতে রূপান্তরিত করতে পারে, তাকে ঐ ইঞ্জিনের তাপীয় দক্ষতা বলে। একে η দ্বারা সূচিত করা হয়।  কোনো তাপীয় ইঞ্জিন প্রতি চক্রে Q1 তাপ গ্রহণ করে যদি W পরিমাণ তাপ কার্যকর শক্তিতে রূপান্তরিত করতে পারে তবে এর তাপীয় দক্ষতা, η = (W∕Q1)×100%।

পানি ভর্তি বালতি উলম্ব তলে ঘুরতে থাকলে তার পানি পড়ে যায় না কেন?

পানি ভর্তি বালতি উলম্ব তলে ঘুরাতে থাকলে উহার পানি পড়ে যায় না। কারণ বালতির ঘূর্ণনের কারণে উহাতে রক্ষিত পানির উপর কেন্দ্রমুখী বলের প্রতিক্রিয়া বল ক্রিয়া করে, যা পানিকে তার ওজনের বিরুদ্ধে ঊর্ধ্বদিকে টেনে রাখে। কাজেই বালতি সম্পূর্ণ উপুড় হওয়া সত্ত্বেও পানি পড়ে না।

আধানের নিত্যতা কি?

আধানকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। কোনো প্রক্রিয়ায় আধানকে স্থানান্তরিত করা যায় কিন্তু কোনো নতুন আধান সৃষ্টি করা যায় না, ধ্বংসও করা যায় না। যেমন- কাচদণ্ডকে যদি রেমমি কাপড় দ্বারা ঘর্ষণ করা হয় তখন কাচদণ্ড ধনাত্মক চার্জে চার্জিত হয় অর্থাৎ কাচদণ্ডে ইলেকট্রনের ঘাটতি ঘটে। রেশমি কাপড় ঋণাত্মক চার্জে চার্জিত হয়, অর্থাৎ রেশমি কাপড়ে ইলেকট্রনের … Read more

error: Content is protected !!