দৈব ত্রুটি কি?

কোনো একটি ধ্রুব রাশি কয়েকবার পরিমাপ করলে যে ত্রুটির কারণে পরিমাপকৃত মানে অসামঞ্জস্য দেখা যায় তাকে দৈব ত্রুটি বলে।কোনো ঘরের দৈর্ঘ্য মাপার জন্য যতবারই মিটার স্কেলটি ঘরের মেঝেতে ফেলা হয় ততবারই দৈব ত্রুটি পরিমাপে অন্তর্ভূক্ত হয়। প্রত্যেকবার মিটার স্কেল ফেলার পর সম্মুখ প্রান্তের অবস্থান চিহ্নিত করার জন্য মেঝেতে যে দাগ দেওয়া হয়, তা প্রকৃত দাগ … Read more

কোনো গতিই পরম নয়, পরম নয় কোনো স্থিতি-ব্যাখ্যা

কোনো গতিই পরম নয়, পরম নয় কোনো স্থিতি কারণঃ কোনো বস্তু প্রকৃতপক্ষে স্থির কি না তা নির্ভর করে প্রসঙ্গ বস্তুর উপর। প্রসঙ্গ বস্তু যদি প্রকৃতপক্ষে স্থির হয় তাহলে তার সাপেক্ষে যে বস্তু স্থিতিশীল রয়েছে সেও প্রকৃতপক্ষে স্থির। এ ধরনের অবস্থাকে আমরা পরম স্থিতি বলি। পরম গতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে আমরা পরম গতি … Read more

শক্তির সমবিভাজন নীতিটি বিবৃত কর।

কোনো গতীয় সংস্থার মোট শক্তি তাপীয় সাম্যাবস্থায় বিভিন্ন স্বাতন্ত্র সংখ্যার মধ্যে সমভাবে বণ্টিত হয়। প্রত্যেক স্বাতন্ত্র সংখ্যার মাথাপিছু শক্তির পরিমাণ হয় ½kT।

নিউটনের শীতলীকরণ সূত্রটি বিবৃত কর।

বস্তু ও পারিপার্শ্বিকের তাপমাত্রার পার্থক্য কম হলে বস্তু যে হারে তাপ হারায় তা বস্তু ও পারিপার্শ্বিকের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক।

শিশিরাঙ্ক কী? শিশিরাঙ্ক কাকে বলে? শিশিরাঙ্ক পরিমাপের যন্ত্র

শিশিরাঙ্ক কী? যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে অবস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে। তাপমাত্রা বাড়লে কোন স্থানের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায় ও তাপমাত্রা কমলে সে স্থানের জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়। বায়ুমন্ডল জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হলে ঐ বায়ুমন্ডল আর জলীয় বাষ্প ধারণ করতে পারে … Read more

error: Content is protected !!