স্কেলার গুণন ও ভেক্টর গুণনের মধ্যে পার্থক্য

স্কেলার গুণন ও ভেক্টর গুণনের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ- নং স্কেলার গুণন ভেক্টর গুণন  ১ স্কেলার গুণফলের মান রাশিদ্বয়ের মানের এবং অন্তর্ভূক্ত ক্ষুদ্রতর কোণের cosine-এর গুণফলের সমান। ভেক্টর গুণফলের মান রাশিদ্বয়ের মানের এবং অন্তর্ভূক্ত কোণের sine-এর গুণফলের সমান।  ২ ভেক্টর দুটি পরস্পর লম্ব হলে স্কেলার গুণফল শূন্য হয়। ভেক্টর দুটি সমান্তরাল হলে ভেক্টর গুণফল শূন্য হয়। … Read more

পাখির আকাশে উড়া ভেক্টর বিভাজনের সাহায্যে ব্যাখ্যা কর।

পাখির উড্ডয়নে ভেক্টর যোজনের রয়েছে। পাখি তার প্রতিটি ডানা দিয়ে বাতাসের উপর তির্যকভাবে বল প্রয়োগ করে এবং পাখিটি সম্মুখ দিকে এগিয়ে যায়। এর কারণ হলো বাতাসও প্রতিটি ডানার উপর তির্যকভাবে (বিপরীত দিকে) প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এ প্রতিক্রিয়া বলদ্বয়ের লব্ধির দিকে পাখিটি এগিয়ে যায়। এটি ভেক্টর যোজনের উদাহরণ।

পড়ন্ত বস্তুর ত্বরণ একই থাকে কেন?

যেকোনো সমান সময়ের ব্যবধানে কোনো বস্তুকণার বেগের পরিবর্তন সমান হলে, বস্তুকণাটির ত্বরণকে সমত্বরণ বা সুষম ত্বরণ বলে। সুষম ত্বরণে গতিশীল কোনো বস্তুকণার গতিপথের প্রতিটি বিন্দুতে বস্তুকণাটির তাৎক্ষণিক ত্বরণ, সমগ্র পথের গড় ত্বরণ এবং সমত্বরণ পরস্পর সমান হয়। কোনো বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিলে অভিকর্ষজ ত্বরণের প্রভাবে সেটি একসময় নিচের দিকে পড়তে থাকে। যেহেতু, অভিকর্ষজ ত্বরণকে ধ্রুবক … Read more

সমোষ্ণ পরিবর্তনের শর্তসমূহ

১) গ্যাসকে একটি তাপ সুপরিবাহী পাত্রে রাখতে হবে।২) সিস্টেমের বা পাত্রের চারিপার্শ্বের মাধ্যমে তাপগ্রাহীতা বা তাপধারণ ক্ষমতা উচ্চ হতে হবে।৩) চাপের পরিবর্তন ধীরে ধীরে সংঘটিত করতে হবে।৪) প্রয়োজনীয় তাপ গ্রহণ বা বর্জনের উপযোগী ব্যবস্থা রাখতে হবে যাতে করে তাপমাত্রা স্থির থাকে।

রুদ্ধতাপীয় পরিবর্তনের শর্তসমূহ

১) গ্যাসকে অবশ্যই কুপরিবাহী পাত্রে রাখতে হবে যাতে করে কোনো তাপের আদান প্রদান না ঘটে। ২) সিস্টেম বা পাত্রের চারিপার্শ্বের মাধ্যমের তাপগ্রাহীতা বা তাপধারণ ক্ষমতা কম হতে হবে। ৩) চাপ পরিবর্তন খুব দ্রুত করতে হবে যাতে বাইরের সাথে তাপ আদান প্রদানের কোনো সুযোগ না থাকে।

প্রমাণ চাপ কী?

সমুদ্র পৃষ্ঠে 45° অক্ষাংশে 0°C বা 273.16K তাপমাত্রায় উলম্বভাবে অবস্থিত 760 mm উচ্চতাবিশিষ্ট শুষ্ক ও বিশুদ্ধ পারদস্তম্ভ যে চাপ দেয় তাই প্রমাণ চাপ।

বাঁকের মুখে রাস্তা কিংবা রেললাইন ঢালু করে রাখা হয় কেন?

সাধারণত বাঁকের মুখে রাস্তা কিংবা রেল লাইন ঢালু করে রাখা হয়। কারণ, বাঁকা পথে রেলগাড়ি চলার সময় এর উপর ক্রিয়াশীল বস্তুর অভিমুখী জড়তা রেলগাড়িকে ধাক্কা দিয়ে উল্টিয়ে ফেলতে পারে। এ জড়তাকে প্রতিহত করার জন্য রেলগাড়িকে একটি কেন্দ্রমুখী বলের সৃষ্টি করতে হয়। এজন্য রেলগাড়ির কাত হওয়া প্রয়োজন। কিন্তু সমতলে রেলগাড়ি কাত হলে বিপর্যয় ঘটবে। এজন্য বাঁকা … Read more

তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য

Significance of the first law of Thermodynamics তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্যসমূহ নিম্নরূপ- ১) এর প্রধান তাৎপর্য হচ্ছে এটি তাপ ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। ২) কোনো কিছু ব্যয় না করে কাজ বা শক্তি পাওয়া অসম্ভব। ৩) এ সূত্র অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ কাজ পেতে হলে নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন অথবা নির্দিষ্ট পরিমাণ তাপ পেতে হলে … Read more

error: Content is protected !!