তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেম ও পরিপার্শ্ব কাকে বলে?

পদার্থবিজ্ঞান বিষয়ে ব্যবস্থা বলতে বুঝায় জড় জগতের এমন খানিকটা অংশ যার অবস্থার পরিবর্তন বা যার ভৌত ধর্মের পরিবর্তন পর্যবেক্ষণ করা হয়। ব্যবস্থার বাইরে যা কিছু ব্যবস্থার আচরণের উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে তাকে পরিপার্শ্ব বলা হয়। পিস্টন যুক্ত একটি সিলিন্ডারে অবস্থিত গ্যাস তাপগতীয় ব্যবস্থা বা সিস্টেম হিসেবে বিবেচিত হয় এবং পিস্টন এর ক্ষেত্রে পরিপার্শ্ব হতে … Read more

প্লাটিনাম রোধ থার্মোমিটার কাকে বলে?

তাপমাত্রা বৃদ্ধির সাথে ধাতব পদার্থের বৈদ্যুতিক রোধ বেড়ে যায়। প্লাটিনামের এ ধর্মকে কাজে লাগিয়ে প্লাটিনাম রোধ থার্মোমিটার তৈরী করা হয়। ১৮৭১ খ্রিষ্টাব্দে বিজ্ঞানী সিমেন প্লাটিনাম রোধ থার্মোমিটার তৈরী করেন। People’s Choice

তাপ-তড়িৎ থার্মোমিটার কাকে বলে?

তাপ-তড়িৎ থার্মোমিটারের মূলতত্ত্ব হলোঃ দুটি ভিন্ন ধাতুর তারের দুই প্রান্ত জোড়া লাগিয়ে যদি বর্তনী তৈরী করা যায় এবং তার দুটির সংযোগ স্থল দুটিতে তাপমাত্রার ব্যবধান সৃষ্টি করা যায়, তাহলে ঐ বর্তনীতে তড়িৎ প্রবাহিত হবে। বর্তনীতে যে তাড়িচ্চালক বলের উদ্ভব হয় তাকে তাপীয় তড়িচ্চালক বল বলা হয়। People’s Choice

Cv অপেক্ষা Cp বড় কেন?

আয়তন অপরিবর্তিত রেখে কোন গ্যাসে যদি কিছু তাপ প্রদান করা হয়, তাহলে ঐ গ্যাসের অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে। ফলে গ্যাসের তাপমাত্রা ও চাপ বৃদ্ধি পাবে। কিন্তু গ্যাস কোন বহিঃস্থ কাজ করতে পারবে না যেহেতু আয়তন স্থির। আবার, চাপ স্থির রেখে যদি গ্যাসে পরিমাণ তাপ প্রদান করা হয়, তাহলে ঐ তাপ এ ক্ষেত্রেও গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি … Read more

নিউটনের তৃতীয় সূত্রটি লিখ।

বলের একটি বৈশিষ্ট্য হচ্ছে প্রকৃতিতে বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। যখনই কোনো বস্তুর উপর একটি বল প্রযুক্ত হয়, তখনই একটি সমমানের এবং বিপরীতমুখী বল অন্য একটি বস্তুর উপর ক্রিয়া করে। এই বিষয়টিকে সাধারণত এভাবে বলা হয় – প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটি নিউটনের গতির তৃতীয় সূত্র হিসেবে পরিচিত।

বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য

বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য নিম্নরূপ- নং   বাষ্পায়ন  স্ফুটন  ১ স্ফুটন একটি দ্রুত প্রক্রিয়া। বাষ্পায়ন একটি ধীর প্রক্রিয়া।  ২ বাষ্পায়ন তরলের উপরিতল থেকে সংঘটিত হয়। স্ফুটন তরলের সকল অংশ থেকে ঘটে।  ৩ বাষ্পায়নের সময় তরলের তাপমাত্রা হ্রাস পায়। স্ফুটনের সময় তরলের তাপমাত্রা স্থির থাকে।  ৪ সব তাপমাত্রাতেই তরল পদার্থের বাষ্পায়ন ঘটে। নির্দিষ্ট চাপে একটি নির্দিষ্ট তাপমাত্রায় … Read more

অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে?

যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারেনা  তাকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। সকল প্রাকৃতিক প্রক্রিয়াই অপ্রত্যাবর্তী। যেমনঃ১) ভিন্ন তাপমাত্রায় দুটি বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে উচ্চ তাপমাত্রায় বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপ সঞ্চালিত হবে। কিন্তু কখনই নিম্ন তাপমাত্রার বস্তু থেকে তাপ উচ্চ তাপমাত্রার বস্তুতে সঞ্চালিত হবে না। অতএব, এ প্রক্রিয়া অপ্রত্যাবর্তী।২) ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। কিন্তু … Read more

অ্যাম্পিয়ার কাকে বলে?

কোন পরিবাহীর যে কোন অংশের মধ্য দিয়ে এক কুলম্ব চার্জ এক সেকেন্ড সময় ধরে প্রবাহিত হলে উক্ত পরিমাণ চার্জকে এক অ্যাম্পিয়ার (Ampere) বা অ্যাম্পিয়ার বলে। একে A দ্বারা সূচিত করা হয়। তড়িৎ প্রবাহের আন্তর্জাতিক একক হলো অ্যাম্পিয়ার (A)। বিখ্যাত ফরাসি বিজ্ঞানী আঁদ্রে মারি অ্যাম্পায়ার এর নামানুসারে এই এককের নামকরণ করা হয়েছে। তিনি ফরাসি গণিতবিদ এবং … Read more

error: Content is protected !!