মানবিক মূল্যবোধ কি?

মানবিক মূল্যবোধ কি? যেসব বিষয় একমাত্র মানুষের বৈশিষ্ট্য ও গুণাবলি হওয়ার যোগ্য তাই মানবিক মূল্যবোধ। মানবিক মূল্যবোধের উপকারিতা কি? মানবিক বলতে মানব সম্বন্ধীয় বোঝায়। অর্থাৎ যেসব বিষয় একমাত্র মানুষের বৈশিষ্ট্য ও গুণাবলি হওয়ার যোগ্য তাই মানবিক মূল্যবোধ। মানবিক মূল্যবোধ ব্যক্তি বা সমাজ জীবনে তৈরি হলে সে জীবনে বিশৃঙ্খলা দূর হয় এবং সুন্দর ও সুখী জীবন … Read more

ইয়াওমুল বা আছ কি?

যেদিন মানুষ হিসাব-নিকাশের জন্য পুনর্জীবিত হয়ে হাশরের ময়দানে সমবেত হবে। সেই দিনকে ইয়াওমুল বা আছ বলা হয়।

কাফির ব্যক্তি অকৃতজ্ঞ কেন?

কুফর মানুষের মধ্যে অবাধ্যতা ও অকৃতজ্ঞতার জন্ম দেয়। আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টিকর্তা। তিনিই আমাদের লালন-পালন করেন। পৃথিবীর সকল নিয়ামত তাঁরই দান। কাফির ব্যক্তি আল্লাহ তায়ালাকে অবিশ্বাস করে। এসব নিয়ামত অস্বীকার করে। সে আল্লাহ তায়ালার প্রতি অকৃতজ্ঞ হয়। আল্লাহ তায়ালার বিধিনিষেধ অমান্য করে। এজন্য কাফির ব্যক্তি অকৃতজ্ঞ হিসেবে পরিচিত হয়।

ইসলাম পালনের মাধ্যমে কি লাভ করা যায়?

ইসলাম আরবি শব্দ। এর আভিধানিক অর্থ হলো আনুগত্য ও আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা, নিরাপদ থাকা, নিরাপত্তা দেওয়া ও নিরাপত্তা লাভ করা। অর্থাৎ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সার্বিক কার্যক্রম প্রতিপালনে আল্লাহর দেওয়া বিধানই হচ্ছে ইসলাম। ইসলাম প্রতিপালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। তাছাড়া ইহকালীন ও পরকালীন কল্যাণ সাধিত হয়।

মানবিক মূল্যবোধের উপকারিতা কি?

মানবিক বলতে মানব সম্বন্ধীয় বোঝায়। অর্থাৎ যেসব বিষয় একমাত্র মানুষের বৈশিষ্ট্য ও গুণাবলি হওয়ার যোগ্য তাই মানবিক মূল্যবোধ। মানবিক মূল্যবোধ ব্যক্তি বা সমাজ জীবনে তৈরি হলে সে জীবনে বিশৃঙ্খলা দূর হয় এবং সুন্দর ও সুখী জীবন লাভ হয়।

আমরা তাওহিদে বিশ্বাস করবো কেন?

ইমানের প্রথম কথা হলো আল্লাহর প্রতি সুদৃঢ় বিশ্বাস। আর আল্লাহর প্রতি বিশ্বাসের মূলকথা হলো তাওহিদ বা আল্লাহর একত্বে বিশ্বাস। ইসলামের সকল বিধান এবং সকল শিক্ষাই তাওহিদে বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। এ কারণে আমরা তাওহিদে বিশ্বাস করবো। আমরা আল্লাহ তায়ালাকে এক ও অদ্বিতীয় বলে জানবো এবং বিশ্বাস করবো। আর একমাত্র তাঁরই ইবাদত করবো।

error: Content is protected !!