গণতান্ত্রিক মূল্যবোধ কাকে বলে?

একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার-ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচারিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে। গণতান্ত্রিক রাষ্ট্রে এসব মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রে বসবাসকারী মানুষের এসব মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ আছে বলেই তারা এগুলোকে মেনে চলে।

একদলীয় ব্যবস্থা বলতে কী বোঝ?

যে রাজনৈতিক ব্যবস্থার একটি মাত্র দলের উপস্থিতি থাকে তাকে একদলীয় ব্যবস্থা বলা হয়। কোনো দেশে যদি শুধু একটি মাত্র রাজনৈতিক দল বিদ্যমান থাকে কিংবা একটি রাজনৈতিক দলের অস্তিত্ব স্বীকার করা হয় তবে তাকে একদলীয় ব্যবস্থা বলে। একদলীয় ব্যবস্থায় সাধারণত রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য প্রতিদ্বন্দ্বিতার সৃষ্টি হয় না। এমন ব্যবস্থায় রাষ্ট্রের সকল ক্ষমতা একটি দলের হাতেই … Read more

পৌরনীতি বলতে কি বোঝ? পৌরনীতি সম্পর্কে এফ.আই.গ্লাউডের সংজ্ঞা

পৌরনীতি বলতে কি বোঝ? যে শাস্ত্র নাগরিকদের আচরণ, দায়িত্ব-কর্তব্য এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে ধারাবাহিক আলোচনার মাধ্যমে আদর্শ নাগরিক জীবন সম্পর্কে জ্ঞানদান করে তাকে ‘Civics’ বা পৌরনীতি বলে। এটিকে নাগরিকতাবিষয়ক বিজ্ঞানও বলা হয়। নাগরিকের সামাজিক ও রাজনৈতিক জীবন পৌরনীতির মুখ্য আলোচ্য বিষয়। নাগরিকতার অর্থ ও প্রকৃতি, নাগরিকতা অর্জন ও বিলোপ, নাগরিকের অধিকার ও … Read more

ICT কাকে বলে?

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ICT হলো – Information and Communication Technology. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এক প্রকার একীভূত যোগাযোগ ব্যবস্থা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এমন এক ধরনের ব্যবস্থা যার মাধ্যমে একজন ব্যবহারকারী খুব সহজে তথ্য গ্রহণ, সংরক্ষণ, সঞ্চালন ও বিশ্লেষণ করতে পারবেন। বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বারা একক তার বা একক লিঙ্ক সিস্টেম … Read more

সুনাগরিকের গুণাবলি সম্পর্কে আলোচনা কর।

সুনাগরিকতার গুণ প্র্রধানত তিনটি – বুদ্ধি, বিবেক ও আত্মসংযম। আমাদের মাঝে যে বুদ্ধিমান, যে সকল সমস্যা অতি সহজে সমাধান করে, যার বিবেক আছে এবং এর সাহায্যে সে ন্যায়-অন্যায়, সৎ-অসৎ বুঝতে পেরে অসৎ ও অন্যায় থেকে বিরত থাকে এবং যিনি বৃহৎ স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে পারে তিনিই সুনাগরিক।

আন্তর্জাতিক ক্ষেত্রে দায়িত্ব ও কর্তব্য বলতে কী বোঝ?

আধুনিক বিশ্বে কোনো রাষ্ট্রই একা চলতে পারে না। প্রয়োজনের তাগিদেই এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের ওপর নির্ভরশীল। বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারের ফলে বিশ্বের মানুষ আজ পরস্পর বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। সুতরাং বিশ্ব শান্তি ও প্রগতির জন্য সকলের এগিয়ে আসা উচিত। সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য জাতিসংঘ কর্তৃক গৃহীত কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব বিশ্ব সমাজের সকল … Read more

আইনসভার নির্বাচন সংক্রান্ত কাজ ও বিচারসংক্রান্ত কাজের বর্ণনা দাও।

আইনসভার নির্বাচনসংক্রান্ত কাজ ও বিচারসংক্রান্ত কাজ হলো –নির্বাচনসংক্রান্ত কাজঃ আইনসভার হাতে নির্বাচনসংক্রান্ত ক্ষমতা আছে। বাংলাদেশ ও ভারতের আইনসভা রাষ্ট্রপতি নির্বাচন করে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনো সমস্যার সৃষ্টি হলে আইনসভা তার সমাধান করতে পারে। বিচারসংক্রান্ত কাজঃ আইনসভার হাতে কিছুটা বিচারিক ক্ষমতাও আছে। আইনসভার সদস্যদের অসদাচরণের জন্য আইনসভা সদস্যদের সদস্যপদও বাতিল করতে পারে। ১৯৭৮ সালে ভারতের লোকসভা … Read more

জনমত গঠনে রাজনৈতিক দল ও আইনসভার ভূমিকা কতটুকু?

জনমত গঠনে রাজনৈতিক দল ও আইনসভার ভূমিকা অসামান্য। রাজনৈতিক দর সংবাদপত্র, প্রচার পুস্তিকা, প্রাচীরপত্র, সভা-সমাবেশ প্রভৃতির মাধ্যমে নিজ নিজ দলীয় নীতি ও কর্মসূচি প্রচার করে জনসমর্থন লাভের প্রচেষ্টা করে। আবার আইনসভায় নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ বিভিন্ন বিষয়ে বিতর্ক, আলোচনা-সমালোচনা এবং প্রশ্নোত্তরের মাধ্যমে বক্তব্য ও বিবৃতি প্রদান করে থাকে। আর জনগণ রাজনৈতিক দল ও আইনসভার এরূপ বক্তব্য বিবৃতি … Read more

error: Content is protected !!