এ্যাসাইনমেন্ট কাকে বলে?

এ্যাসাইনমেন্ট হলো একটি কাজ বা কাজের অংশ যা দেওয়া হয় মূলত পড়াশোনার অংশ হিসেবে। এ্যাসাইনমেন্ট এর সাথে লিখিত কাজ এবং ব্যবহারিক কাজও জড়িত। ১. এ্যাসাইনমেন্ট হ’ল শিক্ষার্থীদের ঘরে বসে দেওয়া কাজের একটি অংশ।২. এ্যাসাইনমেন্ট হ’ল একটি কাজ যা কাউকে দেওয়া হয়, সাধারণত তাদের কাজের অংশ হিসাবে। স্কুলের ছাত্র-ছাত্রীদের বাড়িতে করার জন্য যে কাজ দেয়া হয় … Read more

বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন?

বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কারণ গতি জড়তার কারণে একটি গতিশীল বস্তু গতিশীলই থাকতে চায়। একটি বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার পর ফ্যানটি গতি জড়তার কারণেই সাথে সাথে থেমে যায় না। বরং কিছুক্ষণ ঘোরে ধীরে ধীরে থেমে যায়।

আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে?

কে. জে. হলস্টি – এর মতে, আন্তর্জাতিক রাজনীতি বলতে দুই বা ততোধিক রাষ্ট্রের মধ্যে পারস্পরিক প্রতিক্রিয়ার প্রক্রিয়াকে বোঝায়। পামার ও পারকিন্স এর মতে, আন্তর্জাতিক রাজনীতি হলো আন্তর্জাতিক সমাজের রাজনীতি।

নয়া বিশ্বব্যবস্থা কাকে বলে? | নয়া বিশ্বব্যবস্থার বৈশিষ্ট্য

নয়া বিশ্বব্যবস্থা কাকে বলে বিশ শতকের শেষের দিকে আন্তর্জাতিক রাজনীতির পট পরিবর্তন নতুন এক বিশ্ব ব্যবস্থা বা নয়া যুগের সূচনা ঘটায়। সোভিয়েত রাশিয়ার ভাঙনের ফলে সমগ্র বিশ্ব জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তৃত হয়, ব্যহত হয় বিশ্বের শক্তিসাম্য। বিশ্ব রাজনীতির এই এক মেরুকেন্দ্রিক রূপকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি জর্জ এইচ. বুশ নয়া বিশ্বব্যবস্থা বলে অভিহিত করেন। … Read more

অভিসার কাকে বলে?

অভিসার শব্দের অর্থ সংকেত স্থানে গমন করা। সাধারণভাবে শব্দটি মানুষের নির্দিষ্ট স্থানের অভিমুখে যাত্রাকে বোঝাত। তবে ক্রমশ এই শব্দটি প্রেমিক প্রেমিকার মিলনের উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রাকেই বোঝায়।  রূপ গোস্বামী ছয় প্রকারের অভিসারের কথা বলেছেন – ১) দিবাভসারিকা ২) কুজঝটিকাভিসারিকা ৩) তীর্থযাত্রাভিসারিকা ৪) উন্মত্তাভিসারিকা ৫) বর্ষাভিসারিকা ৬) অসমঞ্জসাভিসারিকা

সরকারি অর্থব্যবস্থা কাকে বলে?

অর্থনীতির যে অংশ সরকার ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের আয়-ব্যয় সঞ্চয় ও বিনিয়োগ ইত্যাদি নীতি ও পদ্ধতি নিয়ে আলোচনা করে তাকে সরকারি অর্থব্যবস্থা বলে। অধ্যাপক টেইলর এর মতে, “সরকারের অধীনে সংঘবদ্ধ জনগোষ্ঠী হিসেবে জনসাধারণের অর্থনৈতিক সমস্যা নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে সরকারি অর্থব্যবস্থা বলে।” ডালটনের মতে, “সরকারি অর্থব্যবস্থা সরকারের আয় ও ব্যয় এবং তাদের মধ্যে … Read more

বাংলাদেশের বেকার সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে কেন?

যোগ্যতা থাকা সত্বেও কোনো কাজের ব্যবস্থা করতে না পারাই হলো বেকারত্ব। বাংলাদেশ একটি উন্নয়নশীল ও জনবহুল দেশ। এদেশে চাকরির চাহিদা যে হারে বাড়ছে সে হারে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। অর্থনৈতিক অনগ্রসরতার কারণে এখানে চাকরির নতুন ক্ষেত্র তৈরি করাও কষ্টকর। এসব কারণেই বাংলাদেশে বেকার সমস্যা দিন দিন বাড়ছে।

error: Content is protected !!