ফসলি জমি কমে যাওয়ার কারণ কি?

দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রতিবছর মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে এক বিশাল সংখ্যা। জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ঠিকই, কিন্তু দেশের ভূখণ্ড নির্দিষ্ট পরিমাণই রয়েছে। এ নির্দিষ্ট পরিমাণ জমি থেকেই বর্ধিত জনসংখ্যার বাসস্থানের ব্যবস্থা করতে হয়। তাই, বাসস্থান নির্মাণ করার জায়গার অভাবে ব্যবহার করা হচ্ছে ফসলি জমি। তাই ফসলি জমির পরিমাণ কমে যাচ্ছে।

পৃথিবীর আবর্তন কি?

মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পৃথিবী নির্দিষ্ট পথে সূর্যের চারদিকে ঘুরছে। একই সাথে নিজ অক্ষে সর্বদা আবর্তন করছে। এ ঘূর্ণায়মান প্রক্রিয়াই হচ্ছে পৃথিবীর আবর্তন।

ঘূর্ণিঝড় কি?

উষ্ণ কেন্দ্রীয় যে লঘুচাপ, যার চারদিকে উষ্ণ ও আর্দ্র বায়ু উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রচণ্ডভাবে ঘুরতে থাকে তাকে ঘূর্ণিঝড় বলে।

বিপদ সংকেত কি? বিপদ সংকেত দেখানোর কারণ

বিপদ সংকেতপ্রাকৃতিক দুর্যোগের সময় নদীবন্দরের জন্য ১ থেকে ৪ নম্বর এবং সমুদ্র বন্দরের জন্য ১ থেকে ১১ নম্বর পর্যন্ত হুঁশিয়ারি সংকেত দেখানো হয়। এ সংকেতগুলোকে বিপদ সংকেত বলে।বিপদ সংকেত দেখানোর কারণ বাংলাদেশের উপকূলবর্তী এলাকার মানুষ সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে। প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্থ হয়। উদাহরণস্বরূপ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় এলাকার কাঁচা … Read more

দোয়েল পাখির বৈশিষ্ট্য গুলো কি কি?

দোয়েল পাখির বৈশিষ্ট্য কি? দোয়েল পাখি তার মধুর সুরের জন্য সুপরিচিত। বাংলাদেশের গ্রামীণ পরিবেশে দোয়েলের মধুর কুহু কুহু ডাক প্রাকৃতিক সৌন্দর্যে আরো একটি মাত্রা যোগ করে। দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি। আসুন জেনে নিই দোয়েল পাখির কিছু চমৎকার বৈশিষ্ট্য: দোয়েল পাখির খাদ্য অভ্যাস দোয়েল পাখি বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে। এরা মূলত সর্বভুক। তাদের খাদ্য তালিকায় … Read more

অন্ধত্ব কী?

যেকোনো কারণে চোখের লেন্স অস্বচ্ছ হয়ে গেলে প্রথমে রোগী ঝাপসা দেখে এবং পরে কোনো এক সময়ে একেবারেই দেখতে পায় না, এ অবস্থাকে অন্ধত্ব বলে।

অণুব্যাপন কি?

কোন সূক্ষ্ম ছিদ্র পথে উচ্চ চাপে গ্যাসীয় অণুসমূহের বের হয়ে আসার প্রক্রিয়াকে অণুব্যাপন বলে।

error: Content is protected !!