হাওড় কী?
সাধারণত ভূ-আলোড়নের ফলে সৃষ্ট অগভীর গামলা আকৃতির জলাশয় হলো হাওড়। সারা বছরই এগুলোতে পানি থাকে। যেমন- হাকালুকি।
সাধারণত ভূ-আলোড়নের ফলে সৃষ্ট অগভীর গামলা আকৃতির জলাশয় হলো হাওড়। সারা বছরই এগুলোতে পানি থাকে। যেমন- হাকালুকি।
ফিস প্লেট হলো রেললাইনের দুটি বিট জোড়া দেয়ার কাজে ব্যবহৃত একটি লোহার পাত বিশেষ। রেলগাড়ি চলার সময় এটি মাছের ন্যায় উপর- নিচ হয় বিধায় এর এরূপ নামকরণ।
তারা হলো প্লাজমা দশাস্থিত অতি উজ্জ্বল এবং সুবৃহৎ গোলাকার বস্তুপিণ্ড যা গ্যাস ও ধুলিকণার সমন্বয়ে গঠিত। উচ্চ তাপে তারা নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে ক্রমাগত নিজের জ্বালানী উৎপন্ন করে, যা শেষ হয়ে গেলে এর মৃত্যু ঘটে এবং শ্বেত বামন, নিউট্রন তারা বা কৃষ্ণ বিবরের সৃষ্টি হয়।
অপরিষ্কার ছোট জলাশয় হলো ডোবা।
চারদিক স্থল দ্বারা বেষ্টিত নদীর পরিত্যক্ত খাত বা জলাশয় হলো ঝিল। যেমন- হাতিরঝিল।
বিস্তীর্ণ আবদ্ধ স্বাদুপানির জলাশয়, যা বর্ষা মৌসুমে পানিতে পূর্ণ থাকলেও শুষ্ক মৌসুমে আংশিক শুকিয়ে যাওয়ায় এখানে চাষাবাদ ও পশুর চারণভূমি হিসেবে ব্যবহৃত হয়- এমন জলাশয় হলো বিল। যেমন – চলনবিল।
কৃষি যোগাযোগ বা অন্য ব্যবহারের জন্য মানবসৃষ্ট পানির গতিপথ হলো খাল। যেমন- সুয়েজ খাল।
কোনো দেশ কর্তৃক অন্য দেশ থেকে অর্থ, চাকরি বা ব্যবসার আকর্ষণীয় সুযোগ প্রদানের মাধ্যমে প্রতিভাবান, মেধাবী বা বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে আসা হলো Brain Drain বা মেধা পাচার।