রাজ্যপালের দুটি বিাচর সংক্রান্ত ক্ষমতা উল্লেখ কর।

রাজ্যপালের বিচার সংক্রান্ত দুটি ক্ষমতা হল –ক) কোনো রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। এই নিয়োগের সময় তিনি ওই রাজ্যেপালের সঙ্গে পরামর্শ করে নেন।খ) হাইকোর্ট ছাড়া অন্যান্য অধস্তন আদালতের বিচারপতিদের নিয়োগ করেন সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। এইসব বিচারপতিদের নিয়োগ ও পদোন্নতির সময় তিনি উচ্চ আদালতের সঙ্গে পরামর্শ করে নেন।

রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝো?

রাজ্যপালের এমন কিছু ক্ষমতা আছে, যেগুলি প্রয়োগের সময় সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রীসভার সঙ্গে পরামর্শ করতে তিনি বাধ্য নন এবং যেসব ক্ষমতার ক্ষেত্রে রাজ্যপালের সিদ্ধান্তই চূড়ান্ত; ওই সিদ্ধান্তের বৈধতার ব্যাপারে কোনোরকম প্রশ্ন আদালতে তোলা যাবে না। একে বল স্বেচ্ছাধীন ক্ষমতা।

রাজ্যপালের দুটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ কর।

রাজ্যপালের দুটি স্বেচ্ছাধীন ক্ষমতা হল –ক) অসমের রাজ্যপাল, সংবিধানের ষষ্ঠ তপশিল অনুযায়ী খনিজগুলির রয়্যালটির জেলা পরিষদগুলিকে কতটা পরিমাপে দেওয়া হবে, অসমের রাজ্য সরকারকে সে ব্যাপারে নির্দেশ দিতে পারেন।খ) রাষ্ট্রপতি যদি কোনো রাজ্যের রাজ্যপালকে সংশ্লিষ্ট রাজ্যের পার্শ্ববর্তী কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক হিসাবে নিযুক্ত করেন, তাহলে ওই রাজ্যপাল ওই রাজ্যের মন্ত্রীসভার সহযোগিতা ও পরামর্শ ছাড়াই দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রশাসিত … Read more

রাজ্য আইনসভা দ্বারা গৃহীত কোনো বিল আইনে পরিণত হতে গেলে কার সম্মতি নিতে হয়?

রাজ্য আইনসভা দ্বারা গৃহীত কোনো বিল আইনে পরিণত হতে গেলে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সম্মতি প্রয়োজন হয়।

এমন দুটি ক্ষমতা উল্লেখ করো, যেখানে রাজ্যপাল তাঁর নিজ বিচারবুদ্ধি অনুযায়ী দায়িত্ব পালন করে থাকেন।

কতকগুলি ক্ষেত্র আছে, যেখানে রাজ্যপাল তাঁর নিজ বিচার-বুদ্ধি অনুযায়ী দায়িত্ব পালন করে থাকেন। যথা –১) কোনো রাজ্যের রাজ্যপাল সেই রাজ্যের আইন ও শাসন-সংক্রান্ত ব্যাপারে তথ্য ও রিপোর্ট জানানোর জন্য মুখ্যমন্ত্রীকে নির্দেশ দেওয়ার অধিকারী।২) যদি কোনো রাজ্যে রাষ্ট্রপতির শাসন চালু থাকে, তাহলে সেই রাজ্যের রাজ্যপাল রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে শাসন পরিচালনা করবেন।

বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?

আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা হলো রাঙ্গামাটি। এর আয়তন ৬১১৬.১৩ বর্গকিলোমিটার। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত এই জেলাটি চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত।

error: Content is protected !!