মৃত্যুঞ্জয়ের খুড়া ষোলো আনা বাগান লাভ করল কীভাবে?

ক) বিলাসীর মৃত্যুর ফলে খ) মৃত্যুঞ্জয়ের জাত বিজর্সনে গ) মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে ঘ) মৃত্যুঞ্জয়ের অন্নপাপে সঠিক উত্তর : গ) মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলে

বিলাসীর সৎ মানসিকতার পরিচয় মেলে কীভাবে?

ক) মৃত্যুঞ্জয়ের সেবা করার মাধ্যমে খ) শিকড় বিক্রি নিষেধ করার মাধ্যমে গ) সাপ ধরার বায়না প্রত্যাখ্যানের মাধ্যমে ঘ) সাপের সংখ্যা ধারণা করার মাধ্যমে সঠিক উত্তর : খ) শিকড় বিক্রি নিষেধ করার মাধ্যমে

খুড়ার দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ কোনটি?

ক) নিচু জাতের হাতে ভাত খাওয়া খ) নিচু জাতের মেয়ে নিকা করা গ) সাপুড়ের চিকিৎসা গ্রহণ করা ঘ) উঁচু জাতের সঙ্গে ঝগড়া করা সঠিক উত্তর : ক) নিচু জাতের হাতে ভাত খাওয়া

মৃত্যুঞ্জয়ের ‘অন্নপাপ’-এর মধ্যে খুড়া কোনটি খুঁজে পেয়েছে?

ক) স্বার্থসিদ্ধির বিশাল সম্ভাবনা খ) ধর্মীয় বিধি-বিধান অমান্য গ) সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘ) পারিবারিক মূল্যবোধের অবক্ষয় সঠিক উত্তর : ক) স্বার্থসিদ্ধির বিশাল সম্ভাবনা

‘ঠাকুর আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনও কোরো না’-বিলাসীর এ নিষেধের বিষয় কী ছিল?

ক) শিকড় বিক্রি করা খ) জাত বিসর্জন দেওয়া গ) সাপ ধরা ঘ) সন্ন্যাসগমন করা সঠিক উত্তর : গ) সাপ ধরা

‘সাপের বিষ যে বাঙালির বিষ নয় তা আমি বুঝিয়েছিলাম।’-লেখকের এই মন্তব্যের কারণ কোনটি?

ক) বাঙালির বিদ্বেষী মনোভাব খ) বাঙালির পরশ্রীকাতরতা গ) বাঙালির সাপ ধরার দক্ষতা ঘ) বাঙালির ক্ষণিকের উত্তেজনা সঠিক উত্তর : ঘ) বাঙালির ক্ষণিকের উত্তেজনা

error: Content is protected !!