ক্রায়োপ্রোব কী?

ক্রায়োপ্রোব হলে ক্রায়োসার্জারিতে ব্যবহৃত এক ধরনের নিয়ন্ত্রিত আল্টাথিন সুচ ও মাইক্রো ক্যামেরাযুক্ত নল যা দিয়ে ক্ষতস্থান শনাক্ত ও প্রবেশ করিয়ে নির্ধারিত ক্রায়োজেনিক গ্যাস ব্যবহার করা হয়।

ক্রায়োজেনিক এজেন্ট কী?

ক্রায়োসার্জারি চিকিৎসায় টিউমারের ধরন অনুযায়ী এবং নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের গ্যাস, যেমন- তরলনাইট্রোজেন, আর্গন, অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। এই তরল গ্যাসগুলোকে ক্রায়োজেনিক এজেন্ট বলে।

ক্রায়োসার্জারি কী?

ক্রায়োসার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি, যা অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে ত্বকের অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু/ত্বক কোষ ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়।

রোবটিক্স কী?

বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে তাই হলো রোবটিক্স।

ভার্চুয়াল রিয়েলিটি কী?

ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ, যা ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা হলে এটিকে বাস্তব পরিবেশ বলে মনে হয়।

তথ্য অধিকার কি?

তথ্য অধিকার মানে হলো কোনো কর্তৃপক্ষের কাছে থাকা তথ্য জানার অধিকার। এই অধিকারের মাধ্যমে দেশের নাগরিকেরা সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি বা বিদেশি অর্থে চলা বেসরকারি সংস্থার কাছ থেকে তথ্য চেয়ে নিতে পারেন। জনগণের তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা এবং তাদের তথ্য জানার অধিকারকে স্বীকৃতি দেওয়াই এই আইনের মূল উদ্দেশ্য। এর ফলে সংস্থাগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা … Read more

error: Content is protected !!