র‌্যাম (RAM) ও রম (ROM) এর মধ্যে পার্থক্য

র‌্যাম (RAM) ও রম (ROM) এর মধ্যে পার্থক্য নিম্নরূপ- র‌্যাম (RAM) রম (ROM) ১. র‌্যামে অস্থায়ীভাবে ডাটা পঠন ও লিখন সম্ভব। ১. সাধারণত রমে স্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করা হয়। ২. র‌্যাম উদ্বায়ী মেমোরি; অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে র‌্যামে সংরক্ষিত ডাটা মুছে যায়। ২. রম উদ্বায়ী মেমোরি নয়; অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও রমে সংরক্ষিত … Read more

তথ্য প্রযুক্তি কি?

যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ ও ব্যবস্থাপনা করা হয় তাকে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি (Information Technology) সংক্ষেপে আইটি (IT) বলা হয়।এক কথায় ইনফরমেশন সিস্টেম বা তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে তথ্য প্রযুক্তি বলা হয়।

ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality) কি?

ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality): প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবে বাস্তবতা কিংবা কল্পবাস্তবতা বলে। ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত। ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ তৈরির জন্য- ব্যবহারকারীকে মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে, হাতে একটি গ্লোভ বা একটি পূর্ণাঙ্গ বডি স্যুইট, চোখে চশমা পরতে হয়।

বুলেটিন বোর্ড কি?

বুলেটিন বোর্ড (Bulletin Board) হলো ইন্টারনেটে বিজ্ঞাপন প্রদানের জন্য ব্যবহৃত ইলেকট্রনিক ব্যবস্থা যা টেলিফোন লাইন এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটারের সমন্বয়ে গঠিত। বুলেটিন বোর্ডকে সচল রাখার জন্য সার্বক্ষণিকভাবে এর জন্য ব্যবহৃত সার্ভারকে ইন্টারনেট লাইনের সাথে সংযুক্ত রাখতে হয়। বর্তমানে বিভিন্ন ওয়েব সাইটের জন্য ব্যবহৃত World Wide Web (WWW) হচ্ছে বুলেটিন বোর্ডের উদাহরণ।

ডেটা কমিউনিকেশন কি?

কোনো ডেটাকে এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তর কিংবা এক জনের ডেটা অন্যের নিকট স্থানান্তরের প্রক্রিয়াই ডেটা কমিউনিকেশন।

ক্রায়োসার্জারি কি?

গ্রিক শব্দ cryo এর অর্থ খুব শীতল এবং surgery অর্থ হাতে করা কাজ। ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠাণ্ডা অস্বাভাবিক ও অসুস্থ্য টিস্যু ধ্বংস করা হয়। এক্ষেত্রে তরল নাইট্রোজেন, কার্বন ডাই-অক্সাইড, আর্গন ও ডাই মিথাইল ইথার প্রোপেন ইত্যাদি ব্যবহার করা হয়।

রোবোটিক্স কি?

রোবোটিক্স (Robotics) হলো রোবট টেননোলজির একটি শাখা সেখানে রোবোটের গঠন, কাজ, বৈশিষ্ট্য নিয়ে কাজ কর হয়। রোবোটিক্স বা রোবটবিজ্ঞান হলো কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রসমূহ ডিজাইন ও উৎপাদন সংক্রান্ত বিজ্ঞান। রোবটবিজ্ঞান ইলেকট্রনিক্স, প্রকৌশল, বলবিদ্যা, মেকানিক্স এবং সফটওয়্যার বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত। Robot শব্দটি মূলত এসেছে  স্লাভিক শব্দ Robota হতে যার অর্থ হলো শ্রমিক। 

error: Content is protected !!