পার্থেনোজেনেসিস কাকে বলে?

নিষেক ছাড়াই মাঝে মধ্যে কোনো কোনো উদ্ভিদ জননকোষ বিশেষ করে ডিম্বাণু ভ্রূণ গঠন করে নতুন উদ্ভিদের জন্ম দেয়। উদ্ভিদের স্ত্রীজননকোষ বা ডিম্বাণুর নিষেক ছাড়াই নতুন উদ্ভিদের জন্ম দেওয়াকে অপুংজনি বা পার্থেনোজেনেসিস বলে। যেমনঃ মৌমাছি, বোলতা, রটিফার ইত্যাদি প্রাণীদেহে এবং স্পাইরোগাইরা, মিউকর, ফার্ণ প্রভৃতি উদ্ভিদদেহে এ ধরনের জনন দেখা যায়। পার্থেনোজেনেসিস দু’প্রকার। যথাঃ

নটোকর্ড কাকে বলে?

নটোকর্ড কাকে বলে?নটোকর্ড হলো একটা নরম, নমনীয় অখন্ডায়িত, দন্ডাকার অঙ্গ। এটি মেরুদন্ডী প্রাণীর পৃষ্ঠদেশ বরাবর সারাজীবন অথবা শুধুমাত্র ভ্রণীয় অবস্থায় বিদ্যমান থাকে। মানবদেহে নটোকর্ড শুধুমাত্র ভ্রণীয় অবস্থায় পৃষ্ঠীয়দেশ বরাবর বিদ্যমান থাকে এবং পূর্ণাঙ্গ অবস্থায় নটোকর্ড মেরুদন্ডে রূপান্তরিত হয়।ব্যাঙাচির লার্ভার লেজের সমগ্র দৈর্ঘ্যই নটোকর্ড বিস্তৃত থাকে। নটোকর্ড কর্ডাটা পর্বের প্রাণীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং খাদ্যনালির মধ্যবর্তী অঞ্চলে … Read more

শ্রেণিবিন্যাসের বিভিন্ন ধাপ

শ্রেণিবিন্যাসের প্রতিটি ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলাের সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যােগ হয়। যত উপরের ধাপ, তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত কম এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত বেশি। আবার যত নিচের ধাপ, তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত বেশি এবং অন্তর্ভূক্ত জীবের সংখ্যা তত কম। একটি জীবকে প্রজাতি পর্যায়ে বিন্যাসে মূলত আন্তর্জাতিক কোড চিহ্নিত সাতটি ধাপ … Read more

প্রাকৃতিক শ্রেণিবিন্যাস কাকে বলে?

বিভিন্ন উদ্ভিদের মধ্যে সামগ্রিক অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যেসব শ্রেণিবিন্যাস রচিত হয়েছে, সেগুলোকে প্রাকৃতিক শ্রেণিবিন্যাস বলে। এক্ষেত্রে উদ্ভিদের পুষ্পচরিত্র, অন্তর্গঠন, ভ্রূণচরিত্র প্রভৃতি বৈশিষ্ট্যে সাদৃশ্যযুক্ত উদ্ভিদেরা একই গ্রুপে থাকে কিন্তু এরা তাদের উৎপত্তি ও বিবর্তন এর দিক থেকে সম্পর্কযুক্ত নাও হতে পারে। যেমন- অ্যাডানসন, ল্যামার্ক, ডি.জুঁসিয়ে, ডি. ক্যান্ডল, বেনথাম ও হুকারের শ্রেণিবিন্যাস পদ্ধতি।

জাতিজনি শ্রেণিবিন্যাস কাকে বলে?

যে শ্রেণিবিন্যাসে উদ্ভিদের উৎপত্তি ও বিবর্তন বিষয়কে বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়ে আদি থেকে আধুনিক ক্রমধারায় সাজানো হয়, তাকে জাতিজনি শ্রেণিবিন্যাস বলে। এ ধরনের শ্রেণিবিন্যাস তুলনামূলকভাবে অধিকতর যৌক্তিক কিন্তু সর্বদা ব্যবহার উপযোগী নাও হতে পারে। যেমন- এঙ্গলার ও প্রান্টল, হাচিনসন, বেসি, ক্রনকুইস্ট, তাখতাজানের শ্রেণিবিন্যাস পদ্ধতি। সকল জাতিজনি শ্রেণিবিন্যাস একধরনের প্রাকৃতিক শ্রেণিবিন্যাস পদ্ধতি, কিন্তু সকল প্রাকৃতিক শ্রেণিবিন্যাস জাতিজনি … Read more

জীবকোষ

জীবকোষ হচ্ছে জীবদেহের একক। এই জীবকোষ কী? কোনাে কোনাে বিজ্ঞানী জীবকোষকে জীবদেহের গঠন ও জীবজ ক্রিয়াকলাপের একক হিসেবে বর্ণনা করেছেন। লােয়ি (Loewy) এবং সিকেভিজ (Siekevitz) 1969 সালে বৈষম্য ভেদ্য (selectively permeable) পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি। করতে পারে, এমন সত্তাকে কোষ বলেছেন। কোষের প্রকারভেদ সকল … Read more

কোষ প্রাচীর কাকে বলে?

উদ্ভিদের জননকোষ ছাড়া অন্যান্য সমস্ত কোষের প্রোটোপ্লাজম চারদিক ঘিরে যে সছিদ্র, পুরু ও শক্ত জড় আবরণ থাকে সেটিই কোষ প্রাচীর।  রবার্ট হুক ১৬৬৫ সালে অণুবীক্ষণযন্ত্রে বোতলের কর্ক পরীক্ষাকালে যে প্রোকোষ্ঠ দেখেছিলেন তা ছিল মূলত কোষপ্রাচীর। পাঁচজগত শ্রেণিবিন্যাস ধারণায় শৈবাল, ছত্রাক, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলে গণ্য করা হয় না কিন্তু এসব জীবেও কোষপ্রাচীর থাকে। কাজেই কোষপ্রাচীরকে … Read more

error: Content is protected !!