মুকুলোদগম কি?

যে প্রক্রিয়ায় অসম বিভাজনের মাধ্যমে মাতৃদেহ হতে এক বা একাধিক মুকুল সৃষ্টি হয়, যা বৃদ্ধিপাপ্ত হয়ে পরবর্তীকালে মাতৃদেহ হতে বিচ্ছিন্ন হয় এবং স্বাধীনভাবে জীবনযাপন করে তাকে মুকুলোদগম বলে। যেমন – হাইড্রা (Hydra vulgaris)।

দ্বি-বিভাজন কি?

যে প্রক্রিয়ায় একটি প্রাণী বিভাজিত হয়ে দুটি অপত্য প্রাণীর সৃষ্টি করে তাকে দ্বি-বিভাজন বরে।যেমন – ইউগ্লিনা (Euglena viridis), হাইড্রা (Hydra vulgaris)।

জীব বৈচিত্র্য কি?

সৃষ্টির অপার এক বিস্ময় এই জীবজগৎ। কত শত কোটি জীব (উদ্ভিদ, প্রাণী, অণুজীব ইত্যাদি) এ বিশাল ও বৈচিত্র্যময় পৃথিবীর বুকে বিরাজ করছে, তা এখনও নির্ধারণের অপেক্ষায়। অতিক্ষুদ্র, এককোষী বা অকোষীয় উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্যময় এক সমাহার এ জীবজগৎ। এদের সমষ্টি ও এদের দ্বারা সৃষ্ট বাস্তুতন্ত্রকে সাধারণ অর্থে জীববৈচিত্র্য বলে।

এক্সোটিক প্রজাতি কি?

এক্সোটিক প্রজাতি সাধারণত অনুপ্রবেশিত প্রজাতি। এ ধরনের প্রজাতির কোনো নির্দিষ্ট এলাকায় অনুপ্রবেশ ঘটালে সেই এলাকার আদি উদ্ভিদ ও  প্রাণীদের জীবন বিপন্ন হতে পারে।

error: Content is protected !!