সাইনোভিয়াল অস্থিসন্ধি কাকে বলে?

যে অস্থিসন্ধি ক্যাপসুল বা অস্থিসন্ধি আবরণী ও সাইনোভিয়াল রস নামক এক ধরনের তৈলাক্ত পদার্থ এবং সাইনোভিয়াল আবরণী নিয়ে গঠিত হয় তাই হলো সাইনোভিয়াল অস্থিসন্ধি। এ অস্থিসন্ধিতে সাইনোভিয়াল রস ও তরুণাস্থি থাকায় অস্থিতে ঘর্ষণ ও ক্ষয় প্রতিরোধ করে এবং অস্থিসন্ধির নড়াচড়া করতে কম শক্তি ব্যয় হয়।

উচ্চ রক্তচাপকে কেন নীরব ঘাতক বলা হয়?

রক্তচাপের সিস্টোলিক মান ১২০ এর উপরে পৌঁছালে তাকে উচ্চ রক্তচাপ বলে। ওজন বেশি বেড়ে গেলে কিংবা খাদ্যে লবণ চর্বিযুক্ত উপাদান বেশি খেলে, অথবা পরিবারে অন্য সদস্যদের পূর্বে থেকে থাকলে উচ্চ রক্তচাপ হতে পারে। উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোকও করোনারি ধমনির রোগের মত মারাত্মক রোগ হয় এবং প্রতিবছর বহু মানুষ এসব কারণে মৃত্যুবরণ করে। এ কারণেই উচ্চ … Read more

মানবদেহে মূত্রের রং হলুদ হয় কেন?

মানবদেহের রেচন পদার্থসমূহ মূত্রের সাহায্যে শরীর হতে বের হয়ে আসে। মূত্রে এক ধরনের ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থ উপস্থিত থাকে। এই ইউরোক্রোমের কারণে মূত্রের রং হলুদ হয়।

পালমোনারী শিরা ও পালমোনারী ধমনী কাকে বলে?

যেসব রক্তবাহিকার মাধ্যমে O2 সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে হৃৎপিন্ডে বাহিত হয় তাকে পালমোনারী শিরা বলে। যেসব রক্তবাহিকার মাধ্য CO2 সমৃদ্ধ রক্ত হৃৎপিন্ড থেকে ফুসফুসে বাহিত হয় তাকে পালমোনারী ধমনী বলে।

সর্বজনীন রক্ত দাতা কাকে বলে?

যে গ্রুপের রক্ত অন্য সকল গ্রুপে দেওয়া যায় তাকে সর্বজনীন রক্ত দাতা বলে। ‘O’ গ্রুপকে সর্বজনীন রক্ত দাতা বলা হয়। এ গ্রুপধারী ব্যক্তির রক্তকণিকায় A ও B উভয় ধরনের অ্যান্টিজেন অনুপস্থিত। তাই অ্যান্টিবডির সাথে এ গ্রুপের রক্ত কোনো প্রকার বিক্রিয়া করে না। ফলে সহজেই সব গ্রুপে এ রক্ত দেওয়া যায়।

রক্ত সংযোজন কাকে বলে?

কোনো ব্যক্তির শিরার মধ্য দিয়ে বাইরে থেকে অন্যের রক্ত প্রবেশ করানোর প্রক্রিয়াকে বলে রক্ত সংযোজন। দুর্ঘটনাজনিত বা চিকিৎসাজনিত কারণে তাৎক্ষণিক রক্ত প্রয়োজন পড়লে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। এটি একটি চমৎকার ফলপ্রদ ব্যবস্থা, যার মাধ্যমে রোগীর প্রাণ রক্ষা করা যায়। তবে রক্ত সংযোজনের পূর্বে অবশ্যই রক্তের গ্রুপ ম্যাচ করিয়ে নিতে হবে।

রক্তশূন্যতা কাকে বলে?

রক্তশূন্যতা হচ্ছে দেহের এমন একটা অবস্থা যখন বয়স ও লিঙ্গভেদে রক্তে হিমোগ্লোবিনের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় কমে যায়। খাদ্যের মুখ্য উপাদান ভিটামিন বি১২ এর অভাব ঘটলে এ রোগ দেখা যায়। বাংলাদেশে সাধারণত লৌহঘটিত আমিষের অভাবে এই রোগ হয়। শিশুদের ও গর্ভধারণ ক্ষমতা সম্পন্ন মহিলাদের এই রোগ বেশি হয়। রক্তশূন্যতা হলে বিভিন্ন লক্ষণ যেমন- দুর্বলতা অনুভব করা, মাথাব্যথা, মনমরা … Read more

error: Content is protected !!