মনোস্যাকারাইড কাকে বলে?

যেসকল কার্বোহাইড্রেটকে পানি বিশ্লেষণের দ্বারা ক্ষুদ্রতর অণুতে পরিণত করা যায় না তাদেরকে মনোস্যাকারাইড বলে। এদের সাধারণ সংকেত এবং তাদের অণুতে তিন হতে আটটি কার্বন পরমাণু থাকতে পারে। যেমনঃ পেন্টোজ, গ্লুকোজ ইত্যাদি।

DNA ট্রান্সলেশন কাকে বলে?

বার্তাবহ RNA সাইটোপ্লাজমে এসে রাইবোজোমের সাথে যুক্ত হওয়ার পর ত্রয়ী সংকেতগুলো অ্যামিনো এসিডের ভাষায় অনুদিত হওয়ার নাম ট্রান্সলেশন। এই প্রক্রিয়ায় বিভিন্ন rRNA তাদের অ্যান্টিকোডন দ্বারা mRNA এর সাথে সাময়িকভাবে যুক্ত হলে অ্যামিনো এসিডগুলোর মধ্যে পেপটাইড বন্ধনী গঠিত হয়।

অভিযোজন কাকে বলে? অভিযোজনের উদ্দেশ্য কি? প্রকারভেদ, উদাহরণ

অভিযোজন কাকে বলে? অভিযোজন বলতে অভিযোজিত জীবের বর্তমান দশা এবং অভিযোজন পরিচালনাকারী সক্রিয় বিবর্তনীয় প্রক্রিয়া উভয়কেই বোঝায়। অভিযোজন কোন জীবের ফিটনেস ও টিকে থাকার যোগ্যতাকে বৃদ্ধি করে। নির্দিষ্ট পরিবেশে সুষ্ঠভাবে বেঁচে থাকা এবং বংশবিস্তারের জন্য জীবের যে অঙ্গসংস্থানিক, শারীরবৃত্তীয় ও আচরণগত দীর্ঘস্থায়ী পরিবর্তন ঘটে, তাকে অভিযোজন বলে। বিভিন্ন জীব তাদের বৃদ্ধি এবং বিকাশকালে বিভিন্ন প্রকার … Read more

সিস্টোলিক রক্তচাপ বলতে কী বোঝায়?

সিস্টোলিক রক্তচাপ বলতে হৃদপিণ্ডের বাম নিলয় সংকোচনের সময় ধমনীর ভেতরের সর্বোচ্চ চাপকে বোঝায়। যখন হৃদপেশী সংকুচিত হয়, তখন এটি রক্তকে অ্যাওর্টা এবং অন্যান্য ধমনীতে পাম্প করে, যার ফলে রক্তনালীর দেয়ালে চাপ সৃষ্টি হয়। এই চাপের সর্বোচ্চ মানটিই হলো সিস্টোলিক রক্তচাপ। এটি রক্তচাপ মাপার সময় দুটি মানের মধ্যে প্রথম সংখ্যা হিসেবে উল্লেখ করা হয়, যেমন ১২০/৮০ … Read more

করোটি কাকে বলে? করোটির কাজ

করোটি হলো মেরুদন্ডী প্রাণীদের মাথা গঠনকারী অস্থি। যা মাথা গঠনের পাশাপাশি মুখমণ্ডলের কাঠামো বজায় রাখে। করোটির অংশ দুটি থাকে। যথা: করোটিকা এবং চিবুকাস্থি (ম্য্যান্ডিবল)। করোটি কাকে বলে? মেরুদন্ডের প্রথম কশেরুকার উপর অবস্থিত ২৯টি শক্ত অস্থির সমন্বয়ে গঠিত গোলাকার ফাঁপা প্রকোষ্ঠকে করোটি বলে। একটি অস্থিনির্মিত কাঠামোকে করোটি বা খুলি বলে। যা মেরুদণ্ডী প্রাণীদের মাথা গঠন করে। … Read more

আবৃতবীজী উদ্ভিদ কাকে বলে?

আম, জাম, কাঁঠাল, তাল, সুপারিসহ আমাদের চারপাশে অধিকাংশ সবুজ উদ্ভিদই সপুষ্কক আবৃতবীজী উদ্ভিদ। এসব উদ্ভিদের দেহে ডিম্বাশয় থাকে। ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জ্বিত থাকে। নিষেকের পর ডিম্বক বীজে পরিণত হয়। এ কারণে বীজগুলো ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে।

ব্যাকটেরিয়াকে আদিকোষী বলা হয় কেন?

ব্যাকটেরিয়া এক ধরনের অণুজীব। এদের কোষ সুগঠিত নয়। কোষ সুগঠিত না থাকায় ব্যাকটেরিয়াকে আদিকোষী বলা হয়।এ কোষের নিউক্লিয়াস কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, তাই নিউক্লিওবস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এর কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না তবে রাইবোজোম থাকে। ব্যাকটেরিয়ার ক্রোমোজোমে কেবল DNA থাকে। এ সকল কোষীয় বৈশিষ্ট্যসমূহ আদিকোষী জীবের কোষীয় বৈশিষ্ট্যের … Read more

একই উদ্ভিদের পাতা সবুজ হলেও ফুল রঙিন হয় কেন?

উদ্ভিদের পাতায় সবুজ বর্ণের ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকার কারণে এর রং সবুজ হয়। কিন্তু উদ্ভিদের ফুলের পাপড়িতে ক্রোমোপ্লাস্ট নামক প্লাস্টিড থাকে যা বিভিন্ন বর্ণ বৈচিত্র্য সৃষ্টি করে। ফলে উদ্ভিদের ফুল রঙিন হয়।

error: Content is protected !!