সপুষ্পক উদ্ভিদ কাকে বলে?

সপুষ্পক উদ্ভিদে ফুল উৎপন্ন হয়। যেমন : আম, কাঁঠাল, শাপলা, জবা ইত্যাদি। এদের দেহ সুস্পষ্ট ভাবে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। কোনো উদ্ভিদ ফল উৎপন্ন করে আবার কেউ ফল উৎপন্ন করে না, তাই বীজগুলো অনাবৃত থাকে। এরা প্রধানত দুই ধরনের নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদ। ১। নগ্নবীজী উদ্ভিদ : এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে। এসব ডিম্বক … Read more

নগ্নবীজী উদ্ভিদ কাকে বলে?

কিছু সপুষ্পক উদ্ভিদের ফল হয় না, শুধু বীজ হয়। বীজগুলো একপ্রকার বীজধারক পত্রে নগ্ন বা খোলা অবস্থায় থাকে, তাই এদের নগ্নবীজী উদ্ভিদ বলে। এসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় না থাকায় ডিম্বকগুলো নগ্ন থাকে। এসব ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে। উদাহরণ – সাইকাস, পাইনাস । নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হলো – ১) নগ্নবীজী উদ্ভিদ … Read more

হরমোন কি বা হরমোন কাকে বলে? বৈশিষ্ট্য, মানবদেহে হরমোনের প্রভাব

হরমোন কাকে বলে? যে জৈব রাসায়নিক পদার্থ, জীবদেহের কোনোও বিশেষ কোষগুচ্ছ অথবা অন্তঃক্ষরা অনাল গ্রন্থি থেকে স্বল্পমাত্রায় ক্ষরিত হয়ে সাধারণত রক্ত, লসিকা ইত্যাদির মাধ্যমে উৎপত্তি স্থল থেকে দূরে শরীরের কোনোও বিশেষ স্থানে পরিবাহিত হয় এবং সেখানকার কলা বা কোষের বিভিন্ন বিপাকীয় কাজের মধ্যে রাসায়নিক সমন্বয় সাধন করে এবং কাজের শেষে নষ্ট হয়ে যায়, তাকেই হরমোন বলে। হরমোন … Read more

অপুষ্পক উদ্ভিদ কাকে বলে?

উদ্ভিদের মধ্যে কিছু সংখ্যক উদ্ভিদে ফুল ও ফল হয় না। এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে। এদের অপুষ্পক উদ্ভিদ বলে। এদের অনেকের দেহকে মূল, কাণ্ড বা পাতায় বিভক্ত করা যায় না। এরা সমাঙ্গ দেহী উদ্ভিদ। যথা: স্পাইরোগাইরা।

প্রস্বেদন কাকে বলে? প্রকারভেদ, গুরুত্ব | Transpiration | Importance

প্রস্বেদন (Transpiration) কাকে বলে? উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্পাকারে পানি নির্গমনের প্রক্রিয়াকে প্রস্বেদন বা বাষ্পমোচন বলে। প্রস্বেদন প্রধানত পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে হয়। প্রস্বেদনের প্রকারভেদ (Classification of Transpiration) প্রস্বেদন কোথায় সংঘটিত হচ্ছে তার ভিত্তিতে প্রস্বেদন তিন প্রকার। যথাঃ ১) পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, ২) ত্বকীয় বা কিউটিকুলার প্রস্বেদন এবং ৩) লেন্টিকুলার প্রস্বেদন। প্রস্বেদনের গুরুত্ব (Importance of Transpiration) … Read more

কোষের প্রকারভেদ

সকল জীবকোষ এক  রকম নয়। এদের মধ্যে পার্থক্য যেমন আছে তেমনি আছে আকৃতি ও কাজের পার্থক্য।নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের। যথাঃক) আদি কোষ ও খ) প্রকৃত কোষ আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ (Prokaryotic Cell) এ ধরনের কোষে কোন সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এজন্য এদের আদি নিউক্লিয়াসযুক্ত কোষও বলা হয়। এসব কোষের নিউক্লিয়াস কোন পর্দা দ্বারা বেষ্টিত থাকে না। ফলে … Read more

error: Content is protected !!