যক্ষার জীবাণুর বৈজ্ঞানিক নাম কি?
যক্ষার জীবাণুর বৈজ্ঞানিক নাম Mycobacterium ruberculosis।
যক্ষার জীবাণুর বৈজ্ঞানিক নাম Mycobacterium ruberculosis।
জীববৈচিত্র্য কাকে বলে? ইংরেজি পরিভাষায় জীববৈচিত্র্যকে বায়োডাইভারসিটি বলা হয়। 1980 সালে ইংরেজি বায়োডাইভারসিটি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয়। পৃথিবী পৃষ্ঠের জল ও স্থলভাগে বসবাসকারী সকল প্রকার জীবের মধ্যে বিরাজমান জীনগত, প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক বিভিন্নতা ও সংখ্যা প্রাচুর্যতা রয়েছে এবং কালের ক্রমধারায় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিজেদের বৈচিত্র্যময় অবস্থার পরিবর্তন ও বিকাশ ঘটানোকে বলা হয় জীববৈচিত্র্য। … Read more
পরভোজী বা মৃতজীবী যে সকল অণুজীব জীবের মৃতদেহ থেকে বিশোষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে এবং মৃতদেহকে বিয়োজিত করে সরল যৌগে পরিণত করে সে সকল অণুজীবই হলো বিয়োজক।
মানুষের মস্তিষ্কে অবস্থিত পনসের পৃষ্ঠীয় ভাগে অবস্থিত খণ্ডাংশটিকে বলা হয় সেরিবেলাম। এর বাইরের দিকে ধূসর পদার্থের আবরণ ও ভেতরের দিকে শ্বেত পদার্থ থাকে। সেরিবেলাম দেহের পেশির টান নিয়ন্ত্রণ, চলনে সমন্বয় সাধন, দেহের ভারসাম্য রক্ষা ইত্যাদি কার্যাবলি নিয়ন্ত্রণ করে।
পদ এবং মেরুদণ্ডের সংযোগস্থলে অবস্থিত অস্থিগুলোকে একত্রে শ্রোণিচক্র বলে। দুই পাশের দুটি ইনোমিনেট অস্থি একত্রে মিলিত হয়ে শ্রোণিচক্র গঠন করে। ইলিয়াম, ইশ্চিয়াম ও পিউবিস এ তিনটি অস্থির সমন্বয়ে প্রতিটি ইনোমিনেট অস্থি গঠিত।
সেলুলোজ হলো β-D গ্লুকোজের পলিমার। β-D গ্লুকোজের একটি অণুর এক নম্বর কার্বন(C1) এর সাথে অপর একটি β-D গ্লুকোজ অণুর চার নম্বর কার্বন(C4) β- গ্লাইকোসাইড বন্ধনের মাধ্যমে সেলুলোজ গঠিত হয়। রাসায়নিক ভাবে সেলুলোজ হলো গ্লাইকোসাইড বন্ধন দ্বারা গঠিত গ্লুকোজের সরল রৈখিক পলিমার। এতে 3000 থেকে 25000 একক β-D গ্লুকোজ অণু বিদ্যমান থাকে।
হৃৎপিন্ড সুস্থ রাখার জন্য প্রয়োজন সঠিক জীবনধারা ও খাদ্য নির্বাচন। এক্ষেত্রে মেদ সৃষ্টিকারী খাদ্য এবং তেল, চর্বি, অতিরিক্ত শর্করা পরিহার করা আবশ্যক। সুষম খাদ্য গ্রহণ করে, প্রতিদিন পরিমিত ব্যায়াম এবং হাঁটা-চলার মাধ্যমেও হৃৎপিন্ড সুস্থ রাখা যায়।
শ্রেণিবিন্যাস কাকে বলে? পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে জীবনকে বিভিন্ন দলে বিভক্ত করাকে বলা হয় শ্রেণিবিন্যাস। আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের চার লক্ষ ও প্রাণীর প্রায় তের লক্ষ প্রজাতির নামকরণ ও বর্ণনা করা হয়েছে। তবে এ সংখ্যা চূড়ান্ত নয়, কেননা প্রায় প্রতিদিনই আরও নতুন নতুন প্রজাতির বর্ণনা সংযুক্ত হচ্ছে। অনমুান করা হয় যে, ভবিষ্যতে সব … Read more