প্রকট বৈশিষ্ট্য কাকে বলে?

কোনো হেটারোজাইগাস জীবে বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন দুটি জিনের মধ্যে যে জিনটির বৈশিষ্ট্য বাহ্যিকভাবে প্রকাশ পায় তাকে প্রকট জিন এবং উক্ত জিনের বৈশিষ্ট্যকে প্রকট বৈশিষ্ট্য বলে। যেমন – Tt জিনোটাইপ বিশিষ্ট হেটারোজাইগাস মটরশুঁটি উদ্ভিদের T জিন এবং এর দ্বারা প্রকাশিত ‘লম্বা’ বৈশিষ্ট্য প্রকট।

অভিযোজন কাকে বলে? অভিযোজনের উদ্দেশ্য কি? প্রকারভেদ, উদাহরণ

অভিযোজন কাকে বলে? অভিযোজন বলতে অভিযোজিত জীবের বর্তমান দশা এবং অভিযোজন পরিচালনাকারী সক্রিয় বিবর্তনীয় প্রক্রিয়া উভয়কেই বোঝায়। অভিযোজন কোন জীবের ফিটনেস ও টিকে থাকার যোগ্যতাকে বৃদ্ধি করে। নির্দিষ্ট পরিবেশে সুষ্ঠভাবে বেঁচে থাকা এবং বংশবিস্তারের জন্য জীবের যে অঙ্গসংস্থানিক, শারীরবৃত্তীয় ও আচরণগত দীর্ঘস্থায়ী পরিবর্তন ঘটে, তাকে অভিযোজন বলে। বিভিন্ন জীব তাদের বৃদ্ধি এবং বিকাশকালে বিভিন্ন প্রকার … Read more

জিনের কাজ কি?

জীবদেহে জিনের ভূমিকা অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। ১) জিন জীবদেহে যাবতীয় বাহ্যিক বৈশিষ্ট্যের (ফিনোটাইপ) প্রকাশকে নিয়ন্ত্রণ করে। ২) জিন জীবের সাংগঠনিক এবং বিপাকীয় বৈশিষ্ট্যসমূহকে প্রোটিন, এনজাইম অথবা হরমোন সংশ্লেষণের মাধ্যমে প্রকাশ করে। ৩) জীবদেহের যাবতীয় বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলো বংশগতির একক হিসেবে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। ৪) DNA প্রজাতি নির্দিষ্ট বৈশিষ্ট্যের সংরক্ষণকে নিশ্চিত করে। ৫) DNA-স্থিত জিনগুলো ট্রান্সক্রিপশনকে … Read more

প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস কাকে বলে?

প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত যেসব প্রিজারভেটিভস খাদ্য প্রক্রিয়াজাতকরণে ও সংরক্ষণে ব্যবহৃত হয় তাদেরকে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস (Natural Food Preservatives) বলে। এর উপস্থিতি খাদ্যের পচন রোধ করে। যেমন: লবণ, চিনি, অ্যালকোহল, ভিনেগার, ভিটামিন-C, ভিটামিন-E, পিঁয়াজ, রসুন, মধু, সরিষার তেল ইত্যাদি। জ্যাম, জেলি, আচার, সস প্রভৃতি খাদ্যদ্রব্য সংরক্ষণের কাজে এসব প্রিজারভেটিভস ব্যবহার করা হয়। এছাড়াও হিমায়ন, তাপ … Read more

এনজাইম কি? এনজাইমের প্রধান কাজ

এনজাইম কি? এনজাইম হলো জৈব রাসায়নিক ও আমিষ জাতীয় পদার্থ। এগুলো জৈব অণুঘটক হিসেবে কাজ করে এবং রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে। এগুলো একটি নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত ভালো থাকে এবং সেই তাপমাত্রা অতিক্রম করার পর এনজাইম নষ্ট হয়ে যায়। নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট কাজ করে। যেমন- ট্রিপসিন এনজাইম শুধুমাত্র আমিষের উপরই ক্রিয়া করে। একটি নির্দিষ্ট মাত্রার অম্লীয় … Read more

কমনসেলিজম কাকে বলে?

এ ক্ষেত্রে সহযোগীদের মধ্যে একজন মাত্র উপকৃত হয়। অন্য সহযোগী সদস্য উপকৃত না হলেও কখনও ক্ষতিগ্রস্থ হয় না। যেমন, রোহিণী উদ্ভিদ মূলের সাহায্যে নিজেকে মাটিতে আবদ্ধ করে এবং অন্য বড় উদ্ভিদকে আরোহণ করে উপরে উঠে। এরূপে অন্য বৃক্ষের উপর প্রসারিত হয়ে বেশি পরিমাণে আলো গ্রহণ করে। কাষ্ঠল লতা খাদ্যের জন্য আশ্রয় দানকারী উদ্ভিদের উপর নির্ভর … Read more

error: Content is protected !!