পিয়াজেঁর মতে, জৈবিক সক্রিয়তার পরস্পর বিপরীতধর্মী নীতিগুলি কী?

পিয়াজেঁর মতে, স্বতঃস্ফূর্ত সক্রিয়তার মাধ্যমে শিশুর জীবন বিকাশের দুটি পরস্পর বিপরীতধর্মী উপাদান রয়েছে। এই দুটি উপাদান হল আত্তীকরণ (Assimilation) এবং সহযোজন (Adaptation)।

পিয়াজেঁর জ্ঞানমূলক বিকাশ কী?

সুইস চিন্তাবিদ জ্যাঁ পিয়াজেঁর মতে, মানুষের অভ্যন্তরীণ স্কিমটা হল ধারণা গঠনের ক্ষমতা। এটি আমাদের অনুভূতিকে অর্থপূর্ণ করে তোলে। তিনি এগুলিকে জ্ঞানের মূল উপাদান বলেছেন। তাঁর মতে, ব্যক্তির নিজস্ব সংগঠন ও পরিবেশের উদ্দীপনার মধ্যে পারস্পরিক ক্রিয়ার ফলে ব্যক্তিজীবনের জ্ঞানমূলক বিকাশ ঘটে থাকে।

রূপমূল কী?

অর্থসহ ভাষার ক্ষুদ্রতম একককে Morpheme বলে। Morpheme পুরো শব্দ বা বাক্যাংশ হতে পারে। শিক্ষার্থীর ভাষার বিকাশে Morpheme খুবই গুরুত্বপূর্ণ।

ভাষা ও বচনের মধ্যে পার্থক্য কী?

ভাষা বলতে বোঝায় যোগাযোগের সমস্ত মাধ্যম যেমন – লিখন, পঠন, মুকাভিনয়, মুখভঙ্গি, সৃজনশীল শিল্পকর্ম ইত্যাদি। অপরদিকে বচন হল চিন্তাভাবনা প্রকাশের মাধ্যম। বচন হল ভাষার একটি রূপ যেখানে যোগাযোগকে অর্থপূর্ণ করার লক্ষ্যে ধ্বনি সৃষ্টি বা শব্দের উচ্চারণ করা হয়। বচনের পরিধি ভাষার পরিধি অপেক্ষা সংকীর্ণ।

ভাষার বিকাশ প্রক্রিয়া সম্পর্কে শিক্ষকের জ্ঞান থাকা প্রয়োজন কেন?

ভাষাই হল যোগাযোগের সর্বাপেক্ষা উন্নত মাধ্যম। তাই শিশুর অন্যান্য বিকাশের পাশাপাশি ভাষার বিকাশও যাতে যথাযথ হয়। সেদিকে শিক্ষকের লক্ষ রাখা উচিত। ভাষার বিকাশের হার সম্পর্কে সঠিক ধারণা না থাকলে শিক্ষক এক্ষেত্রে শিশুকে সহায়তা করতে পারবেন না। এ ছাড়া ভাষার বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ রচনা করাও শিক্ষকের দায়িত্ব। ভাষার বিকাশে বেশ ত্রুটি বা অসংলগ্নতা দেখা দিলে … Read more

অর্থনৈতিক পরিবেশের সঙ্গে সামাজিক পরিবেশ কীভাবে সম্পর্কিত?

অর্থনৈতিক পরিবেশের সঙ্গে সামাজিক পরিবেশের সহায়ক বিভিন্ন রকমের সুযোগসুবিধা যেমন- উন্নত মানের ভোগ্যপণ্য, উন্নত মানের শিক্ষা ইত্যাদির সম্পর্ক গভীর। এর জন্য যথেষ্ট অর্থের প্রয়োজন। বিপরীতভাবে বলা যায় অনুন্নত বা পিছিয়ে পড়া অর্থনীতির পক্ষে উন্নত সামাজিক পরিবেশ সৃষ্টি করা সম্ভব নয়।

মানসিক বিকাশের সঙ্গে সামাজিক বিকাশের সম্পর্ক কী?

সামাজিক বিকাশের সঙ্গে শারীরিক, মানসিক, প্রাক্ষোভিক বিকাশের সম্পর্ক দেখা যায়। বিভিন্ন সমীক্ষায় সামাজিক বিকাশের সঙ্গে বুদ্ধি অর্থাৎ মানসিক বিকাশের ধনাত্মক (positive) সম্পর্ক দেখা গেছে। কারণ হিসেবে বলা হয়েছে উন্নত বুদ্ধিসম্পন্ন ব্যক্তি সুস্থ সামাজিক আচরণের প্রয়োজনীয়তা বুঝতে পারে।

সামাজিক বিকাশের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কী?

সামাজিক বিকাশের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হল-১) বিদ্যালয়ে উপযুক্ত পরিবেশ, নিরাপত্তা, স্বাধীনতা, খেলাধুলা এব সাংস্কৃতিক কার্যাবলিতে অংশগ্রহণের সুযোগ করতে হবে।২) শিক্ষার্থীদের মর্যাদা, গণতান্ত্রিক পরিবেশ, বঞ্চিত ‘গ্যাং’ গঠন, সামাজিক পরিসেবামূলক কাজ সংগটিত করতে হবে।

error: Content is protected !!