জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
১। কী আঁকার মাধ্যমে চিত্রশিল্পীরা আন্দোলনে অংশগ্রহণ করেন?
উত্তর: কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টার আঁকার মাধ্যমে চিত্রশিল্পীরা আন্দোলনে অংশগ্রহণ করেন।
২। কী এঁকে চিত্রশিল্পীরা আন্দোলনকে শক্তিশালী করেছেন?
উত্তর: পোষ্টার, ব্যঙ্গচিত্র ও কার্টন এঁকে চিত্রশিল্পীরা আন্দোলনকে শক্তিশালী করেছেন।
৩। কোনটি আন্দোলনে শক্তি জোগায়?
উত্তর: রাজনৈতিক কার্টুন, ব্যঙ্গচিত্র বা পোস্টার আন্দোলনে শক্তি জোগায়।
৪। কে মুক্তিযুদ্ধের সময় ‘সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী’ পোস্টার এঁকেছিলেন?
উত্তর : নিতুন কুণ্ডু, মুক্তিযুদ্ধের সময় ‘সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী’ পোস্টার এঁকেছিলেন।
৫। কার্টুন, ব্যঙ্গচিত্র বা পোস্টারের ছবি আন্দোলনে কী হয়ে ওঠে?
উত্তর : কার্টুন, ব্যঙ্গচিত্র বা পোস্টারের ছবি আন্দোলনের প্রতীক হয়ে ওঠে।