ব্রডকাস্ট কী?

ব্রডকাস্ট এর অর্থ সম্প্রচার অর্থাৎ একই তথ্য অসংখ্য মানুষের কাছে পাঠানো। যেমন– টেলিভিশন একটি ব্রডকাস্টিং মিডিয়া। কেননা এটি এর প্রোগ্রাম অসংখ্য মানুষের কাছে প্রচার করে থাকে।

অসম ত্বরণ কি?

যদি কোনো বস্তুর গতিকালে তার ত্বরণেল মান বা দিক বা উভয়ই পরিবর্তিত হয় তাহলে সেই ত্বরণকে অসম ত্বরণ বলে। অর্থাৎ যদি কোনো বস্তুর বেগ পরিবর্তনের হার যদি সমান না থাকে তাহলে সেই ত্বরণকে অসম ত্বরণ বলা হয়।

স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ কি?

চাপ স্থির রেখে 1 মোল ভরের কোনো গ্যাসের তাপমাত্রা একক (1 K) বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে স্থির চাপে গ্যাসের আপেক্ষিক তাপ (CP) বলে।

রূদ্ধতাপীয় প্রক্রিয়া কাকে বলে?

যে প্রক্রিয়ায় কোনো সিস্টেমের মোট তাপশক্তি স্থির রেখে গ্যাসীয় পদার্থের চাপ ও আয়তনের পরিবর্তন ঘটানো হয় তাকে রূদ্ধতাপীয় প্রক্রিয়া বলে।

প্যারালাল ডেটা ট্রান্সমিশন কি?

যে ট্রান্সমিশনে ডেটা সমান্তরালভাবে আদান প্রদান হয় তাকে প্যারালাল ডেটা ট্রান্সমিশন বলে। এই পদ্ধতিতে একাধিক তারের মধ্যে দিয়ে ডেটা পাঠানো হয়। সাধারণত এ ট্রান্সমিশনে ৮ বিট, ১৬ বিট বা ৩২ বিট ইত্যাদি ডেটা চলাচল করতে পারে।

স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ কি?

স্থির আয়তনে 1 মোল ভরের কোনো গ্যাসের তাপমাত্রা একক (1 K) বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে স্থির আয়তনে ঐ গ্যাসের আপেক্ষিক তাপ বলে। একে Cv  দ্বারা প্রকাশ করা হয়।

error: Content is protected !!