সংঘর্ষ তত্ত্ব কী?
কোনো বিক্রিয়া সংঘটনের পূর্বশর্ত হলো বিক্রিয়ক সমূহের মধ্যে সংঘর্ষ হতে হবে। এই সংঘর্ষ একটি নির্দিষ্ট দিক বিন্যাস ও ন্যূনতম শক্তি সহযোগে হতে হবে।
কোনো বিক্রিয়া সংঘটনের পূর্বশর্ত হলো বিক্রিয়ক সমূহের মধ্যে সংঘর্ষ হতে হবে। এই সংঘর্ষ একটি নির্দিষ্ট দিক বিন্যাস ও ন্যূনতম শক্তি সহযোগে হতে হবে।
যে সব রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থের কোনো একটি পদার্থ ঐ বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে তাকে অটো প্রভাবক বলে।
কোনো দ্রবণের হাইড্রোক্সাইড আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লাগারিদমকে ঐ দ্রবণের pOH বলে। pOH=-log[OH–]
যে সকল ক্ষার জলীয় দ্রবণে সাধারণ ঘনমাত্রায় খুব কম পরিমাণে বিয়োজিত থাকে তাদেরকে মৃদু ক্ষারক বলে।
যে সাম্যাবস্থায় কোনো উভমুখী বিক্রিয়ার সবগুলো বিক্রিয়ক এবং উৎপাদ একই ভৌত অবস্থায় থাকে তাকে সমসত্ত্ব সাম্যাবস্থা বলে।
যে সব বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাদের তাপোৎপাদী বিক্রিয়া বলে।
কোনো দ্রবণের pH এর মান 0 হতে 14 এই ব্যবধিতে প্রকাশ করার জন্য যে স্কেল ব্যবহৃত হয়, তাকে pH স্কেল বলে।
প্রতি লিটার জলীয় দ্রবণে উপস্থিত কোনো অম্লের মোল সংখ্যার যে ভগ্নাংশ বিয়োজিত অবস্থায় থাকে তাকে ঐ অম্লের বিয়োজন ধ্রুবক বলে।