সমান ভেক্টর কি?
সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি সমান হয় আর তাদের দিক যদি একই হয় তবে তাদেরকে সমান ভেক্টর বলে।
সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি সমান হয় আর তাদের দিক যদি একই হয় তবে তাদেরকে সমান ভেক্টর বলে।
যে সকল ভেক্টরের মান শূন্য নয় তাদেরকে সঠিক ভেক্টর বলে।
দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থিত হয় তবে তাদেরকে সমতলীয় ভেক্টর বলে।
দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে তবে তাদেরকে সমরেখ ভেক্টর বলে।
পানি ত্রৈধ বিন্দুর তাপমাত্রা 273.16K
থার্মোমিটারের নিম্নস্থির বিন্দু ও ঊর্ধ্বস্থির বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে মৌলিক ব্যবধান বলে।
যদি একটি সামান্তরিকের কোনো কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোনো কণার উপর এককালীন ক্রিয়াশীল একই জাতীয় দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করা যায়, তাহলে ঐ বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিক কর্ণটি ভেক্টর দুটির মিলিত ফলের বা লব্দির মান ও দিক নির্দেশ করে।
কোনো বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে সরণ ভেক্টর বলে।