রাজঅম্ল কিভাবে প্লাটিনাম ধাতুকে দ্রবীভূত করে।

1 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড ও 3 মোল গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণকে রাজঅম্ল বা অ্যাকোয়া রেজিয়া বলে। প্লাটিনাম ধাতু রাজঅম্লে দ্রবীভূত হয়। রাজঅম্লকে উত্তপ্ত করলে তা বিয়োজিত হয়ে জায়মান ক্লোরিন ও নাইট্রোসিল ক্লোরাইড (NOCl) ও পানি উৎপন্ন হয়। উৎপন্ন জায়মান ক্লোরিন প্লাটিনামকে দ্রবীভূত করে দ্রবণীয় প্লাটিনিক ক্লোরাইড (PtCl₄) উৎপন্ন করে। এর মধ্যে আরও হাইড্রোক্লোরিক অ্যাসিড চালনা করলে … Read more

জৈব যৌগ কাকে বলে?

হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন হতে উদ্ভূত যৌগ সমূহকে জৈব যৌগ বলে।  যেমনঃ মিথেন, মিথানল, বেনজিন, টলুইন, ফেনল ইত্যাদি।

জৈব রসায়ন কাকে বলে?

রসায়ন বিজ্ঞানের যে শাখায় হাইড্রোকার্বন ও তার জাতকসমূহের উৎস, প্রস্তুত প্রণালী, সংযুক্তি, ভৌত ও রাসায়নিক ধর্মের পর্যালোচনা এবং তাদের ব্যবহার সম্বন্ধে আলোচনা করা হয় তাকে জৈব রসায়ন বলে।

রাজঅম্ল কি?

1 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড ও 3 মোল গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণকে রাজঅম্ল বা অ্যাকোয়া রেজিয়া বলে।রাজঅম্লকে উত্তপ্ত করলে তা বিয়োজিত হয়ে জায়মান ক্লোরিন এবং নাইট্রোসিল ক্লোরাইড (NOCl) ও পানি উৎপন্ন করে।HNO₃ +3HCl —–> NOCl + [Cl] +H₂O গোল্ড এর সঙ্গে বিক্রিয়াঃ  গাঢ় নাইট্রিক এসিড ও গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণে উৎপন্ন জায়মান ক্লোরিন অভিজাত ধাতু … Read more

উচ্চ জারণ সংখ্যা বিশিষ্ট অবস্থান্তর মৌলের স্থায়িত্ব।

3d এবং 4s উভয় শক্তিস্তরে শক্তির পার্থক্য খুবই কম। তাই কোন একটি অবস্থান্তর মৌলের পরমাণু বহিস্তর থেকে বিভিন্ন অবস্থায় বিভিন্ন সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে প্রায় সমান স্থায়িত্বের আয়ন গঠন করতে পারে। এজন্য অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে।অবস্থান্তর মৌলের সিরিজের বাম থেকে ডান দিকে অগ্রসর হতে থাকলে তখন মৌলের উচ্চতর জারণ অবস্থা যেমন +3 জারণ … Read more

অবস্থান্তর ধাতুসমূহ জটিল যৌগ গঠন করে কেন?

সাধারণত একটি ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে একাধিক ঋনাত্বক আয়ন বা অনু সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হলে যে জটিল কাঠামোর আয়ন গঠিত হয় তাকে জটিল আয়ন বলে।  এই কেন্দ্রীয় ধাতব আয়নটি সঙ্গে ঋনাত্বক আয়ন বা অনু যুক্ত হয়ে জটিল যৌগ গঠিত হয়। কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে যুক্ত ঋনাত্বক আয়নসমূহ লিগ্যান্ড নামে পরিচিত। জটিল যৌগ গঠনে … Read more

অবস্থান্তর ধাতু ও d- ব্লক মৌলের মধ্যে পার্থক্য।

অবস্থান্তর ধাতু ও d- ব্লক মৌলের মধ্যে পার্থক্য নিম্নরূপঃ যে সব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি যদি d- অরবিটালে প্রবেশ করে তবে তাদেরকে d-ব্লক মৌল বলে। পর্যায় সারণিতে চতুর্থ পর্যায় থেকে পরবর্তী প্রতিটি পর্যায়ে এবং গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত সকল মৌলগুলি d- ব্লক মৌলের অন্তর্ভুক্ত।  কিন্তু যেসকল d- ব্লক মৌলের কোন সুস্থিত আয়নের d- … Read more

অবস্থান্তর ধাতুসমূহ রঙিন হয় কেন?

অবস্থান্তর ধাতু সমূহের যৌগ সাধারণত রঙিন হয়। অবস্থান্তর ধাতু ও তাদের আয়নে অপূর্ণ d-অরবিটাল থাকে বলে তারা রঙ্গিন হয়।  অবস্থান্তর ধাতুর আয়নে পাঁচটি d- অরবিটাল সমশক্তিস্তরে থাকে বলে একে ডিজেনারেট অবস্থা বলে। কিন্তু জটিল যৌগ গঠন কালে লিগান্ড গুলি যখন d- অরবিটাল এর x,y, z অক্ষ বরাবর কেন্দ্রীয় পরমাণুর নিকটবর্তী আসে তখন লিগ্যান্ড এর ইলেকট্রন … Read more

error: Content is protected !!