অ্যামোনিয়া দ্রবণের সঙ্গে ধাতব লবণের বিক্রিয়া।

অ্যামোনিয়া দ্রবণের সঙ্গে ধাতব লবণের বিক্রিয়া।  অ্যামোনিয়ার দ্রবণ ধাতব লবণের সাথে বিক্রিয়া করে ধাতব ক্ষার ও অ্যামোনিয়াম লবণ উৎপন্ন করে। FeCl₃ + 3NH₄OH —–> Fe(OH)₃ + 3NH₄Cl AlCl₃ + 3NH₄OH —–> Al(OH)₃ + 3NH₄Cl

লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কি ঘটে।

লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কি ঘটে।  লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে লেড অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড ও অক্সিজেন উৎপন্ন হয়।। 2Pb(NO₃)₂ ——> 2PbO + 4NO₂ + O₂

অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে কি ঘটে।

অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে কি ঘটে।  অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে নাইট্রাস অক্সাইড ও পানি বাষ্প উৎপন্ন হয়। NH₄NO₃ ——> N₂O + 2H₂O

অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য

অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য।  অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য নিম্নরূপঃ১. অবস্থান্তর মৌল সমূহ পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে।২. এদের যৌগসমূহ রঙ্গিন হয়।৩. এদের অধিকাংশ মৌল জটিল যৌগ গঠন করে।৪. অবস্থান্তর মৌলসমূহ প্রভাবক হিসেবে ক্রিয়া করে।৫. অবস্থান্তর মৌলসমূহ প্যারাচৌম্বক  ধর্ম বিশিষ্ট হয়।

অবস্থান্তর ধাতু সমূহের আয়নের বর্ণ

অবস্থান্তর ধাতু সমূহের আয়নের বর্ণ। অবস্থান্তর ধাতু সমূহের আয়নের বর্ণ নিম্নরূপঃ  Sc³+ —-> বর্ণহীন  Ti³+ —–> রক্তবর্ণ  V³+ ——> সবুজ  Cr³+ ——> হালকা সবুজ  Mn³+ —–> বেগুনি  Mn²+ —–> গোলাপী  Fe²+  ——> সবুজ  Fe³+  ——> হালকা বাদামী  Co²+  ——> গোলাপী  Ni²+  ——> সবুজ  Cu²+  ——> নীল  Zn²+  ——> বর্ণহীন.

গাঢ় নাইট্রিক এসিডের সাথে P₂O₅ এর বিক্রিয়া

গাঢ় নাইট্রিক এসিডের সাথে P₂O₅ এর বিক্রিয়া। গাঢ় নাইট্রিক এসিডের (HNO₃) সাথে ফসফরাস পেন্টা অক্সাইড (P₂O₅) বিক্রিয়া করে N₂O₅ ও HPO₃ উৎপন্ন করে। P₂O₅ + 2HNO₃ —–> N₂O₅ + 2HPO₃

অবস্থান্তর ধাতুসমূহকে অবস্থান্তর বলা হয় কেন?

অবস্থান্তর ধাতুসমূহকে অবস্থান্তর বলার কারণ হচ্ছে, এসব মৌলের আয়নের d- উপশক্তিস্তরে ইলেকট্রন অসম্পূর্ণ হাওয়ায় এদের অবস্থার পরিবর্তন ঘটে। অর্থাৎ এরা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। ফলে নিজেদের বর্ণের পরিবর্তন ঘটে। অবস্থান্তর মৌল সমূহের যৌগ ও দ্রবণ উভয় রঙ্গিন এবং প্রত্যেকটি অবস্থান্তর ধাতু পরিবর্তনশীল জারন মান প্রদর্শন করে।  আবার জারণ মানের সাথে এদের যৌগের বর্ণেরও পরিবর্তন … Read more

আলোক সক্রিয়তা কাকে বলে?

যেসব যৌগ এক সমতলীয় আলোর তলকে কৌনিক ঘূর্ণনে পরিবর্তন করে এদেরকে আলোক সক্রিয় যৌগ বলে এবং এসব যৌগের এক সমতলীয় আলোর তল ঘুরাবার ধর্মকে আলোক সক্রিয়তা বলে।

error: Content is protected !!