স্থিতিস্থাপক বল কাকে বলে?

বাহ্যিক বল প্রয়োগে কোনো বস্তুর আকার, আয়তন বা আকৃতির পরিবর্তন ঘটাতে চাইলে বস্তুর ভেতর থেকে যে বাধাদানকারী বলের উদ্ভব হয় তাকে স্থিতিস্থাপক বল বলে।

ভেক্টর অপারেটর কী?

যে গাণিতিক চিহ্নের দ্বারা একটি ভেক্টর রাশিকে অন্য একটি স্কেলার বা ভেক্টর রাশিতে রূপান্তর করা যায় বা কোনো পরিবর্তনশীল ভেক্টর রাশির ব্যাখ্যা দেয়া যায় তাকে ভেক্টর অপারেটর বলে।

সরণ ভেক্টর কাকে বলে?

যখন কোনো বস্তু এক অবস্থান থেকে অন্য কোনো অবস্থানে গমন করে তখন আদি অবস্থানকে পাদবিন্দু এবং শেষ অবস্থানকে শীর্ষ বিন্দু বিবেচনা করে যে ভেক্টর পাওয়া যায় তাকে সরণ ভেক্টর বলে।

একক ভেক্টর কাকে বলে?

নির্দিষ্ট দিকে ক্রিয়ারত যে ভেক্টরের মান এক তাকে ঐ দিকে জন্য একক ভেক্টর বলে। কোনো ভেক্টরের মান যদি শূন্য না হয় তাহলে সেই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ভেক্টরটির দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়।

error: Content is protected !!