এক সমতলীয় আলোর বৈশিষ্ট্য।

এক সমতলীয় আলোর বৈশিষ্ট্য নিম্নরূপঃ  ১. এক সমতুলীয় আলো সমান্তরাল দুটি নিকেল প্রিজমের মধ্য দিয়ে চলতে পারে। ২. নিকেল প্রিজম দুটি লম্বভাবে থাকলে আলো প্রথম প্রিজমের ভেতর দিয়ে বের হয়ে আর দ্বিতীয় প্রিজমের ভেতর দিয়ে পূর্বের সরল পথে আসতে পারে না। ফলে পূর্বের সরল পথটি অস্বচ্ছ হয়ে থাকে। ৩. দুই সমান্ততরাল নিকেল প্রিজমের বিন্যাসের প্রথম … Read more

নিকেল প্রিজম কি?

নিকেল প্রিজম কি?  ক্যালসাইট (CaCO₃) নামক এক বিশেষ খনিজ পদার্থ থেকে নিকেল প্রিজম প্রস্তুত করা হয়। নিকেল প্রিজম বিভিন্ন তলে আলোর স্পন্দনকে ছাঁকন করে এক সমতলীয় আলোতে পরিণত করতে পারে।

এক সমতলীয় আলো কাকে বলে?

এক সমতলীয় আলো কাকে বলে?  অসংখ্য সমতলে লম্বভাবে স্পন্দিত একবর্ণী আলোক রশ্মিকে উপযুক্ত ছাঁকনি বা ফিল্টার এর ভেতর দিয়ে প্রতিসরিত হতে দিলে শুধুমাত্র এক সমতলে লম্বভাবে স্পন্দিত আলোক রশ্মি বের হয়ে আসে।  এরূপ এক সমতলে স্পন্দিত আলোকে এক সমতলীয় আলো বলে।

পোলারাইজেশন কাকে বলে?

পোলারাইজেশন কাকে বলে। একবর্ণী আলোককে নিকেল প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরিত হতে দিলে শুধুমাত্র এক সমতলে লম্বভাবে স্পন্দিত আলোকরশ্মি পাওয়া যায়। একবর্ণী আলোর অসংখ্য সমতল থেকে এক সমতলীয় আলোর ছাঁকন প্রণালীকে পোলারাইজেশন বলে।

অক্সাইড কি এবং এর প্রকারভেদ।

অক্সিজেন ও অপর যেকোনো একটি মৌল যোগে গঠিত দ্বিমৌল যৌগকে অক্সাইড বলে।যেমনঃ MgO, CaO ইত্যাদি।  অক্সাইডের প্রকারভেদঃ রাসায়নিক ধর্মের ভিত্তিতে অক্সাইডকে নয় ভাগে ভাগ করা যায়।  ১. অম্লীয় অক্সাইড  ২. ক্ষারীয় অক্সাইড ৩. উভধর্মী অক্সাইড ৪. নিরপেক্ষ অক্সাইড ৫. পার অক্সাইড ৬. পলি অক্সাইড ৭. সুপার অক্সাইড ৮. সাব অক্সাইড ৯. যৌগিক বা মিশ্র অক্সাইড।

শ্বেত ফসফরাস ও লোহিত ফসফরাস এর মধ্যে পার্থক্য কি?

শ্বেত ফসফরাস ও লোহিত ফসফরাস এর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ  ১. শ্বেত ফসফরাস মোমের মত নরম। কিন্তু, লোহিত ফসফরাস অদানাদার গুড়া পদার্থ। ২. শ্বেত ফসফরাস এর গন্ধ রসুনের মতো। অপরদিকে, লোহিত ফসফরাস গন্ধহীন। ৩. শ্বেত ফসফরাস অত্যন্ত সক্রিয়। কিন্তু লোহিত ফসফরাস কম সক্রিয়। ৪. শ্বেত ফসফরাস উত্তপ্ত ক্ষার দ্রবণের সাথে বিক্রিয়া করে ফসফিন উৎপন্ন করে। লোহিত … Read more

ফসফরাসের বহুরূপতা।

ফসফরাস একটি বহুরূপী মৌল।   এর প্রধান দুটি রুপভেদ হল-১. শ্বেত ফসফরাস ও ২. লোহিত ফসফরাস।এছাড়াও ফসফরাসের একটি রূপভেদ আছে কালো ফসফরাস।

কৃষি বিজ্ঞানে ফসফরাস এর গুরুত্ব কি?

কৃষি বিজ্ঞানে ফসফরাস এর গুরুত্ব নিম্নরূপঃ কৃষি বিজ্ঞানে উদ্ভিদের বৃদ্ধি সাধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া ফসফরাস এর যৌগ সুপার ফসফেট এবং ট্রিপল সুপার ফসফেট সার উদ্ভিদের পুষ্টির জন্য ব্যবহৃত হয়

error: Content is protected !!