‘তোমাদের পেট ভরা, আমার পেটের ক্ষুধা ক প্রকারে জানিবে?’ ব্যাখ্যা করো।

‘তোমাদের পেট ভরা, আমার পেটের ক্ষুধা ক প্রকারে জানিবে?’ ব্যাখ্যা করো। অভাব না থাকলে যেমন অভাবের মাহাত্ম্য বোঝা মুশকিল তেমনি ক্ষুধার কষ্ট কেমন তা না জানলে ক্ষুধিতের দুঃখ বোঝা অসম্ভব।কোনো বিষয় অনুভব করার জন্যে সে বিষয় সম্পর্কে নিজস্ব অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। একজন ব্যথিতই কেবল অন্যের ব্যথা বুঝতে সক্ষম হয়। এ সংসার বেশির ভাগ লোকই নিজ … Read more

‘অনাহারে মরিয়া যাইবার জন্যে এ পৃথিবীতে কেহ আইসে নাই’-বিড়াল কেন এ কথা বলেছে?

‘অনাহারে মরিয়া যাইবার জন্যে এ পৃথিবীতে কেহ আইসে নাই’-বিড়াল কেন এ কথা বলেছে? সকলের খাবার পাওয়ার অধিকার সম্পর্কে বলতে গিয়ে বিড়াল আলোচ্য উক্তিটি করেছে।প্রকৃতি অকৃপণ হাতে তার নানারকম সম্পদে আমাদের পৃথিবীকে ভরিয়ে রেখেছে। মানুষ প্রকৃতি হতে সংগৃহীত এসব জিনিস দখল করে সেটাকে একান্তই নিজের বলে মনে করে। ওই সম্পদে কেই ভাগ বসাতে গেলে তীব্রভাবে তাতে … Read more

‘দেয়ালের উপর চঞ্চল ছায়া, প্রেতবৎ নাচিতেছে’-কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?

‘দেয়ালের উপর চঞ্চল ছায়া, প্রেতবৎ নাচিতেছে’-কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? প্রশ্নোক্ত কথাটি দ্বারা শোবার ঘরে ছোট বাতি মৃদুভাবে জ্বলতে থাকায় ঘরের দেয়ালের ওপর আলো-ছায়ার যে নৃত্য সৃষ্টি হয় সেটিকে বোঝানো হয়েছে।রাতে কমলাকান্ত একা শোবারঘরে বিছানার ওপর বসে হুঁকা হাতে নিয়ে ঝিমাচ্ছিল। পাশেই একটি ক্ষুদ্র প্রদীপ মিট মিট করে জ্বলছিল। প্রদীপটির আলো ঘরের দেয়ালের ওপর পড়ে … Read more

‘পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়’ – কী প্রসঙ্গে বলা হয়েছে?

‘পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়’ – কী প্রসঙ্গে বলা হয়েছে? পুরুষের মতো আচরণ করে দুধ চুরির অপরাধে বিড়ালকে লাঠিপেটা করার বিষয়ে কমলাকান্তের ইচ্ছা প্রসঙ্গে কথাটি বলা হয়েছে।কমলাকান্ত তার শয়নকক্ষে বিবিধ বিষয়কে চিন্তায় অন্যমনস্ক থাকলে বিড়াল এসে তার জন্যে রাখা দুধটুকু সাবাড় করে দেয়। দুধের ওপর বিড়ালের অধিকার বিবেচনায় প্রথম দিকে কমলাকান্ত নীরব থাকলেও নীরব থাকলেও … Read more

দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা কেন?

দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা কেন? তথাকথিত সমাজব্যবস্থায় দরিদ্রকে সবাই এড়িয়ে চলতে চায় বলে দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়াকে সবাই লজ্জার বলে মনে করে। মানুষের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি সমাজে ধনী ও দরিদ্রের মধ্যকার ব্যবধানকে প্রকট করে তুলেছে। সকলেই ধনীদের সুখে সুখী আর দুঃখে দুঃখী হয়। দরিদ্রের জন্যে সহমর্মিতা অনুভব করতে আমাদের যেন বাধে। দরিদ্রের প্রতি সহানুভূতিশীল … Read more

কমলাকান্ত কেন সমাজতন্ত্রের বিপক্ষে?

কমলাকান্ত কেন সমাজতন্ত্রের বিপক্ষে? ব্যক্তিস্বার্থ ক্ষুণ্ন হবে বলেই কমলাকান্ত সমাজতন্ত্রের বিপক্ষে।কমলাকান্ত ধনতান্ত্রিক সমাজব্যবস্থার প্রতিনিধি। তার মতে, ধনীর ধন বৃদ্ধির ব্যতীত সমাজের উন্নতি সম্ভব নয়। কিন্তু সমাজতান্ত্রিক সমাজব্যবস্থায় ধনী-দরিদ্র সকলেরই সমান। সমাজতন্ত্রের এই নীতি ধনিকশ্রেণীর স্বার্থবিরোধী বলে কমলাকান্ত সমাজতন্ত্রের বিপক্ষে।

‘আমি তোমার ধর্মের সহায়’ – এ কথা বলার কারণ কী? বুঝিয়ে লেখো।

‘আমি তোমার ধর্মের সহায়’ – এ কথা বলার কারণ কী? বুঝিয়ে লেখো। পরোপকার যেহেতু ধর্মের মূল তাই কমলাকান্তের জন্যে রাখা দুধ খেয়ে বিড়ালটি তাঁর ধর্মের সহায় হয়েছে, এটি বোঝাতেই বিড়াল কথাটি বলেছে।ধর্মে পরোপকারকে সর্বাধিক পুণ্যের কাজ হিসেবে গণ্য করা হয়। কমলাকান্তের জন্যে রাখা দুধ পান করে বিড়ালটির অশেষ উপকার হয়েছে। সে নিজ দায়িত্বে দুধ পান … Read more

বিড়ালকে ‘পতিত আত্মা’ বলার কারণ ব্যাখ্যা করো।

বিড়ালকে ‘পতিত আত্মা’ বলার কারণ ব্যাখ্যা করো। বিড়ালকে পতিত আত্মা বলার কারণ হলো, বিড়াল ক্ষুধার জ্বালায় পাপ কাজেও পিছপা হয় না।পতিত আত্মা বলতে সাধারণত মানুষের নৈতিক অধঃপতনকে বোঝানো হয়। বিড়াল পথে পথে ঘুরে বেড়ায় আর ক্ষুধার জ্বালায় মানুষের খাবার চুরি করে। আবার সেই অপরাধে নির্যাতনের শিকার হয়। তারপরও সে বেঁচে থাকার জন্যে চুরির পক্ষেই সাফাই … Read more

error: Content is protected !!