কোন সম্পর্কের অভাব ঘটলে মানব-কল্যাণ কথাটা স্রেফ ভিক্ষা দেওয়া-নেওয়ার সম্পর্কে পরিণত করে?

ক) পারস্পরিক ভেদ-বুদ্ধির খ) পারস্পরিক বৈষম্য জ্ঞানের গ) পারস্পরিক সহমর্মিতার ঘ) পারস্পরিক সংযোগ-সহযোগিতার সঠিক উত্তর : ঘ) পারস্পরিক সংযোগ-সহযোগিতার

অন্তর-জগতের বাইরে যে জগৎকে আমরা অহরহ দেখতে পাই তার মৌলিক সত্য কী?

ক) পারস্পরিক সংযোগ-সহযোগিতা খ) পারস্পরিক ভেদ-বৃদ্ধি গ) পারস্পরিক সহমর্মিতা ঘ) পারস্পরিক বৈষম্য জ্ঞান সঠিক উত্তর : ক) পারস্পরিক সংযোগ-সহযোগিতা

বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই কীসের উত্তরাধিকার রেখে গেছেন?

ক) দান-খয়রাত ও সাহায্য-সহযোগিতার খ) পরামর্শ ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গির গ) মানবিক চিন্তা ও আদর্শের ঘ) পারস্পরিক সহমর্মিতার সঠিক উত্তর : গ) মানবিক চিন্তা ও আদর্শের

‘তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন?’ – এ অবিস্মরণীয় সাহিত্যিক উক্তিটি কার?

ক) আবুল ফজলের খ) রবীন্দ্রনাথ ঠাকুরের গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঘ) কাজী নজরুল ইসলামের সঠিক উত্তর : গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

কোন পথে মানুষের কল্যাণ করা যায়?

ক) সমতা আর সংযোগ-সহযোগিতার পথেখ) দান-খয়রাত ও সহযোগিতার পথেগ) করুণার দৃষ্টিতে সাহায্য-সহযোগিতার পথে ঘ) কাঙালি ভোজনের মতো সাহায্য-সহযোগিতার পথে সঠিক উত্তর : ক) সমতা আর সংযোগ-সহযোগিতার পথে

error: Content is protected !!