রোধ কাকে বলে?

কোন পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয় তাকে রোধ বলে। অথবা, নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ও তড়িৎ প্রবাহের অনুপাতকে ঐ তাপমাত্রায় ঐ পরিবাহীর রোধ বলে।রোধের একক ও’হম (Ω).রোধকে R দ্বারা প্রকাশ করা হয়।

মোলার গ্যাস ধ্রুবক এবং এর মাত্রা, তাৎপর্য ও মান নির্ণয়।

মোলার গ্যাস ধ্রুবকঃ আদর্শ গ্যাস সমীকরণ মতে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে 1 মোল পরিমাণ সকল গ্যাসের আয়তন ধ্রুব। এ ধ্রুবকে মোলার গ্যাস ধ্রুবক বলে। একে R দ্বারা সূচিত করা হয়। এ কে সর্বজনীন গ্যাস ধ্রুবকও বলে। মোলার গ্যাস ধ্রুবক এর মাত্রা নির্ণয়ঃ আদর্শ গ্যাস সমীকরণ হতে পাই –  PV = nRT  R = (PV) ÷ (nT)এখানে,  P = … Read more

সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন?

যেসব মৌলের একাধিক যোজনী বিদ্যামান তাদেরকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। আধুনিক সংজ্ঞা মতে অধাতব মৌলের সর্ববহিঃস্থ শক্তিস্তরে বিজোড় ইলেকট্রনের সংখ্যা ঐ মৌলের যোজনী নির্দেশ করে। সালফারের স্বাভাবিক ও উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস নিম্নরূপঃ S(16): 1s² 2s² 2p⁶ 3s² 3Px² 3Py¹ 3Pz¹S*(16): 1s² 2s² 2p⁶ 3s² 3Px¹ 3Py¹ 3Pz¹3dxy¹S²*(16): 1s² 2s² 2p⁶ 3s¹ 3Px¹ 3Py¹ 3Pz¹ 3dxy¹ … Read more

নমামি গঙ্গে প্রকল্প কী? এই প্রকল্প কবে চালু হয়েছে?

ভারতের জাতীয় নদী গঙ্গার সংরক্ষণ, পুনরুজ্জীবন ও দূষণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নমামি গঙ্গে নামের এই প্রকল্পটি কেন্দ্রীয় সরকার চালু করেছেন। 2014 সালের জুন মাসে প্রকল্পটি চালু হয়।

গঙ্গার জল দূষিত হচ্ছে কেন?

অনেকগুলি কারণে গঙ্গার জল দূষিত হচ্ছে, যেমন-(1) উত্তরপ্রদেশ থেকে বিহার হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত গঙ্গার তীরে বহু প্রথম শ্রেণির শহর আছে। (প্রথম শ্রেণির শহর বলতে সেই শহরগুলিকে বোঝায়, যার জনসংখ্যা এক লক্ষের বেশি।) এই শহরগুলি থেকে নর্দমার জল, মলমূত্র, দৈনন্দিন আবর্জনা, সাবান জল, সমস্ত গঙ্গা নদীতে পড়ছে। বৈজ্ঞানিকদের হিসেবমতো এর গড় পরিমাণ হল প্রতিদিন 120 কোটি … Read more

গঙ্গা দূষণ রোধ করার জন্য নমামি গঙ্গে প্রকল্পে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে?

এই প্রকল্পে যে কাজে হাত দেওয়া হয়েছে, তা হল-(1) নর্দমার দূষিত জল যাতে গঙ্গায় সরাসরি না মেশে সেজন্য নর্দমার দিক পরিবর্তন করে ডাইভার্শান ক্যানেলের মাধ্যমে অন্য জায়গায় ময়লা ফেলার বন্দোবস্ত করা হয়েছে।(2) নর্দমার জল “ট্রিটমেন্ট প্ল্যান্ট” বা শোধনাগারে আগে দূষণমুক্ত করে তবে ওই জলকে গঙ্গায় ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।(3) শ্মশানে বৈদ্যুতিক চুল্লি নির্মাণ করা … Read more

গঙ্গা উন্নয়ন প্রকল্পের পরিবেশগত গুরুত্ব কী?

গঙ্গা সমগ্র ভারতের অন্যতম প্রধান নদী। এই নদীর দৈর্ঘ্য 2525 কিলোমিটার। দেশের প্রায় 41 শতাংশ মানুষ গঙ্গা অববাহিকায় বসবাস করে। ভারতের মোট জলসম্পদের প্রায় 32 শতাংশ গঙ্গা ও গঙ্গার উপনদীগুলি থেকে পাওয়া যায়। কৃষিক্ষেত্রে জলসেচ করা, জলবিদ্যুৎ উৎপাদন করা, পানীয় জল সরবরাহ করা, শিল্পের প্রয়োজনে জলের জোগান দেওয়া, সস্তায় জল পরিবহনের বন্দোবস্ত করা ইত্যাদি নানা … Read more

error: Content is protected !!