অসদ প্রতিবিম্ব কাকে বলে?

কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে প্রকৃত পক্ষে দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় না কিন্তু দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্চে বলে মনে হয়, তখন ঐ দ্বিতীয় বিন্দুতে প্রথম বিন্দুর যে প্রতিবিম্ব দেখা যায় তাকে অসদ বা অবাস্তব প্রতিবিম্ব বলে। সমতল দর্পণে এবং উত্তল দর্পণে এ ধরনের প্রতিবিম্ব গঠিত হয়।

সদ প্রতিবিম্ব কাকে বলে?

কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মি গুচ্চ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয়ে প্রতিবিম্ব গঠন করে, তাকে সদ বা বাস্তব প্রতিবিম্ব বলে। অবতল দর্পণে এ ধরনের সদ প্রতিবিম্ব গঠিত হয়।

স্টয়কিওমেট্রি কাকে বলে?

কোনো নির্দিষ্ট একটি বিক্রিয়ক অপর কোনো বিক্রিয়কের সাথে নির্দষ্ট অনুপাতে বিক্রিয়া করে নির্দিষ্ট পরিমাণ উৎপাদ তৈরি হয়। এক্ষেত্রে একটি বিক্রিয়কের সাথে অপর বিক্রিয়কের ভর অনুপাতে বা আয়তন অনুপাতে বা মোল অনুপাতে বিক্রিয়ায় উৎপাদ তৈরি হয়। রসায়নের যে শাখায় বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ ব্যবহার করে বিক্রিয়ক ও উৎপাদ অণুর সংখ্যা, মোল সংখ্যা, ভর বা আয়তন হিসাব করা … Read more

গোলীয় দর্পণ কাকে বলে?

একটি গোলক আকার বস্তুর পৃষ্ঠ যদি যথেষ্ট মসৃণ হয় তা হলে ঐ পৃষ্ঠে আপতিত আলোক রশ্মির নিয়মিত প্রতিফলন ঘটে। গোলক পৃষ্ঠ প্রতিফলক বা দর্পণ হিসাবে ব্যবহৃত হয়। তাই, যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ গোলকের পৃষ্ঠ বা গোলক পৃষ্ঠের অংশ বিশেষ তাকে গোলকীয় বা গোলীয় দর্পণ(Spherical Mirror) বলে।

চাহিদা বিধি কি? চাহিদা বিধির ব্যতিক্রম

চাহিদা বিধি কি? চাহিদার সাথে দামের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দ্রব্যের দাম ও চাহিদার মধ্যে সম্পর্ককে চাহিদা বিধি বলে। বিধিটিতে বলা হয়, ক্রেতার রুচি ও পছন্দ, অভ্যাস, আর্থিক আয়, ক্রেতার সংখ্যা, অন্যান্য দ্রব্যাদির দাম ইত্যাদি বিষয়গুলো অপরিবর্তিত থাকলে কোন দ্রব্যের চাহিদার পরিমাণ উচ্চ দামে … Read more

হাইড্রোজেন গ্যাস উৎপাদন

হাইড্রোজেন গ্যাস উৎপাদনের অনেক পদ্ধতি রয়েছে। তারমধ্যে পানির তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি অধিকতর সহজ ও লাভজনক পদ্ধতি। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পানির নিম্নমুখী অপসারণ দ্বারা হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়। এক্ষেত্রে দুটি টেস্টটিউবকে পানি দ্বারা পূর্ণ করে উলম্বভাবে একটি পানির পাত্রে স্থাপন করা হয়। টেস্টটিউব দুটির মুখে তড়িৎদ্বার হিসেবে প্লাটিনাম পাত ববহার করা হয়। এখন নিম্ন বিভবের … Read more

হাইড্রোজেনের আইসোটোপ কয়টি?

একই মৌলের বিভিন্ন ভরযুক্ত পরমানু গুলিকে তাদের আইসোটোপ বলে।হাইড্রোজেনের মোট সাতটি আইসোটোপ রয়েছে। এগুলি হলঃ ¹H, ²H, ³H, ⁴H, ⁵H, ⁶H, ⁷H. এরমধ্যে ¹H, ²H, ³H, এই তিনটি আইসোটোপ প্রাকৃতিক। বাকি আইসোটোপ গুলি পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি করা হয়।

হাইড্রোজেনের একটি পরমাণুর ভর কত?

হাইড্রোজেন পর্যায় সারণির প্রথম পর্যায় ও এক নম্বর গ্রুপের মৌল। এটি পর্যায় সারণির সবচেয়ে হালকা এবং গ্যাসীয় মৌল।হাইড্রোজেনের একটি পরমাণুর ভর 1.008।

error: Content is protected !!