পুঞ্জিত ক্ষয় কাকে বলে?

পুঞ্জিত ক্ষয় কাকে বলে?ক্ষয়ীভবন প্রক্রিয়ার একটি অংশ হলো পুঞ্জিত ক্ষয়। বড় পুঞ্জরূপে আবহবিকারপ্রাপ্ত শিলাখণ্ড প্রধানত মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল বরাবর তার মূল স্থান থেকে যখন অন্য জায়গায় স্থানান্তরিত হয়, তখন সেই প্রক্রিয়াকে পুঞ্জিত ক্ষয় বলে। সরাসরি অভিকর্ষজ বলের প্রভাবে ভূমির ঢাল বেয়ে অবস্কার ও মৃত্তিকার স্থানান্তরকে পুঞ্জিত ক্ষয় বলে।

লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?

লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?বর্তমান পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত লিখিত ভারত মুসলিম লীগের সম্মেলনে পাঞ্জাবের তৎকালীন মুখ্যমন্ত্রী সিকান্দার হায়াত খান লাহোর প্রস্তাবের প্রারম্ভিক খসড়া তৈরি করেন এবং ১৯৪০ সালের ২৩ মার্চ ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন। শেরে বাংলা এ কে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাবটি  মুসলিম লীগের পক্ষ থেকে উপস্থাপন করেন।

বিহিত মুদ্রা কি? বিহিত মুদ্রাকে কত ভাগে ভাগ করা যায়?

বিহিত মুদ্রা কি? বিহিত মুদ্রাকে কত ভাগে ভাগ করা যায়?যে অর্থ সরকারি আইন দ্বারা পরিচালিতি এবং লেনদেনের মাধ্যম হিসেবে জনগণ গ্রহণ করতে আইনগত বাধ্য তাকে বিহিত মুদ্রা বলে। অন্যভাবে, সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত নোট ও মুদ্রাকেই বিহিত মুদ্রা বলা হয়।অর্থাৎ বিহিত মুদ্রা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত মুদ্রা। আমরা যদি একটি ৫ টাকার নোটের … Read more

স্বল্পকালীন উৎপাদন ব্যয় কাকে বলে?

স্বল্পকাল বলতে একটি সময়কে বুঝায় যখন কমপক্ষে একটি উৎপাদনের উপকরণ স্থির থাকে এবং এর কোন পরিবর্তন করা যায় না। যেমন- মেশিনারি, ফার্মের আয়তন, বিল্ডিং, প্রযুক্তি ইত্যাদি। কিন্তু উৎপাদন কার্যক্রমে নিয়োজিত পরিবর্তনীয় উপকরণ সমূহের হ্রাস-বৃদ্ধি ঘটিয়ে উৎপাদনের পরিমাণ হ্রাস-বৃদ্ধি করা সম্ভব। স্বল্পকালে পরিবর্তনীয় উপকরণগুলোর জন্য যে ব্যয় হয় তাকে স্বল্পকালীন উৎপাদন ব্যয় বলে।  স্বল্পকালে উৎপাদন সাময়িকভাবে … Read more

সাক্ষাৎকার গ্রহণকারীর দক্ষতা

সাক্ষাৎকার গ্রহণকারীর দক্ষতা নিম্নরূপ-শিখন-শিক্ষণের ক্ষেত্রে সাক্ষাৎকার পদ্ধতি প্রয়োগ করা বেশ জটিল। তবে এই পদ্ধতি কার্যকরভাবে প্রয়োগ করতে হলে সাক্ষাৎকার গ্রহণকারীকে দক্ষ হতে হবে। সাক্ষাৎকার গ্রহণকারীকে সাক্ষাৎকার গ্রহণের আগেই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হয়। সাক্ষাৎকার গ্রহণকারীকে যে সব দক্ষতার অধিকারী হতে হবে তা নিম্নরূপ- ১. সাক্ষাৎকার গ্রহণকারীর সাক্ষাৎকার গ্রহণের উদ্দেশ্য সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে।২. যে … Read more

সাক্ষাৎকার কাকে বলে? প্রকারভেদ

সাক্ষাৎকার কাকে বলে?কোন বিষয়ে নির্ভরযোগ্য ধারণা লাভের উদ্দেশ্যে সাক্ষাৎকার গ্রহণ করা হয়। নির্ধারিত বা অনির্ধারিত কোন প্রসঙ্গে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আলাপ-আলোচনা, মত বিনিময়, তথ্য আদান-প্রদান করাই মূলত সাক্ষাৎকার। সাক্ষাৎকারের মাধ্যমে এক বা একাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত একটি দলের সাথে অন্য একজনের কথোপকথন হয়ে থাকে। সাক্ষাৎকারের প্রকারভেদ উদ্দেশ্যের ভিন্নতা অনুযায়ী সাক্ষাৎকারকে … Read more

পলিমারকরণ কাকে বলে?

পলিমারকরণ কাকে বলে?যে প্র্রক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র মনোমার যুক্ত হয়ে উচ্চ আণবিক ভরবিশিষ্ট বৃহদাকার অণু তৈরি হয় তাকে পলিমারকরণ (Polymerisation) বলে। সাধারণত পলিমারকরণে উচ্চচাপ ও তাপের প্রয়োজন হয়। দুটি মনোমার একসাথে যুক্ত হয়ে ডাইমার তৈরি হয়, অনুরূপভাবে তিনটি মনোমার একসাথে যুক্ত হয়ে ট্রাইমার ও অসংখ্য বা n সংখ্যক মনোমার একসাথে যুক্ত হয়ে পলিমার তৈরি হয়।

অভাগীর জীবন নাট্যের শেষ অঙ্ক বলতে কী বোঝানো হয়েছে?

অভাগীর জীবন নাট্যের শেষ অঙ্ক বলতে কী বোঝানো হয়েছে?অভাগীর জীবন নাট্যের শেষ অঙ্ক বলতে তার দুঃখ, যন্ত্রণায় জর্জরিত জীবনের পরিসমাপ্তির ঘটনাপ্রবাহকে বোঝানো হয়েছে।প্রায় ত্রিশ বছর পার করে আসা অভাগীর জীবনজুড়ে ছিল ভাগ্যের নির্মম খেলা। তার মা ছিল না, বাবা থেকেও নেই আর স্বামী অন্যত্র বিয়ে করে তাকে ছেলে চলে যায়। অর্থাৎ তার জীবন ছিল নাটকীয়তায় … Read more

error: Content is protected !!