কথনের অংশগ্রাহী বলতে কি বোঝানো হয়?

অংশগ্রাহী চার ধরনের হতে পারে –  (ক) বক্তা বা প্রেষক, (খ) সম্ভাষক, (গ) শ্রোতা বা প্রেষিত এবং (ঘ) সম্ভাষিত। চার রকমের অংশগ্রাহীর মধ্যে (ক) ও (খ) এবং (গ) ও (ঘ) এক নয়। ক্ষেত্রবিশেষে (ক) এবং / অথবা, (খ) এবং (গ) এবং / অথবা (ঘ) এক হতে পারে।  কোনো সংজ্ঞাপক ঘটনার দুই পক্ষ বর্তমান থাকতেই হবে, … Read more

ত্বকের এসিড পড়লে কি করবে?

ত্বকে এসিড লাগলে ক্ষতস্থানে পানি দ্বারা দীর্ঘ সময় ধুতে হবে। এর পর ক্ষতস্থানে 5% NaHCO3 দ্রবণ দিয়ে ধুয়ে নিতে হবে। অতপর যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

যৌথ মূলধনী কোম্পানিকে স্বেচ্ছাসেবক সংগঠন বলা হয় কেন?

কয়েকজন ব্যক্তি মুনাফা অর্জনের যৌথভাবে মূলধন বিনিয়োগ করে স্বেচ্ছায় আইনসম্মতভাবে যে ব্যবসায় গঠন করে, তাকে যৌথ মূলধনী কোম্পানী বলে। এ ধরনের ব্যবসায় করতে আগ্রহী কয়েকজন ব্যক্তি একান্ত ইচ্ছা ও প্রচেষ্টায় সংঘবদ্ধ হয়ে কোম্পানি গঠন করে। যেকোনো সদস্য ইচ্ছা করলে শেয়ার হস্তান্তর করে সহজে এ ব্যবসায় ছেড়ে যেতে পারে।  আবার, কেউ ইচ্ছা করলে শেয়ার কেনার মাধ্যমে … Read more

কোম্পানির চিরন্তন অস্তিত্ব বলতে কী বোঝ?

সহজে বিলুপ্ত হয় না এমন অস্তিত্ব হলো চিরন্তন অস্তিত্ব। কোম্পানি সংগঠন অন্যান্য ব্যবসায়ের (একমালিকানা ব্যবসায়, অংশীদারি) মতো সহজে বিলুপ্ত হয় না। তাই আইন অনুযায়ী এ ব্যবসায় চিরন্তন অস্তিত্বের মর্যাদা লাভ করে। পৃথক ও স্বাধীন সত্তার কারণে শেয়ারহোল্ডারদের মৃত্যু, দেউলিয়াত্ব, শেয়ার হস্তান্তর প্রভৃতি এ ব্যবসায়ের অস্তিত্বকে বিপন্ন করে না। আইনগত আনুষ্ঠানিকতার মাধ্যমেই এ ধরনের ব্যবসায়ের বিলোপ … Read more

প্রকরণ চলন কাকে বলে?

রসস্ফীতির তারতম্যের জন্য উদ্ভিদ অঙ্গে যে স্বতঃস্ফূর্ত বক্র চলন দেখা যায় তাকে প্রকরণ চলন বলে।  বনচাঁড়াল এর পাতার পার্শ্বীয় পত্রক দুটি স্বতঃস্ফূর্তভাবে পর্যায়ক্রমে উপর নিচে ওঠা-নামা করে। এটি এক প্রকারের রসস্ফীতি জনিত চলন যা কেবলমাত্র দিনের বেলাতেই ঘটে।

মুকুলোদগম কাকে বলে?

যে প্রক্রিয়ায় অসম বিভাজনের মাধ্যমে মাতৃদেহ হতে এক বা একাধিক মুকুল সৃষ্টি হয়, যা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরবর্তীকালে মাতৃদেহ হতে বিচ্ছিন্ন হয় এবং স্বাধীনভাবে জীবনযাপন করে তাকে মুকুলোদম বলে। যেমনঃ Hydra vulgaris (হাইড্রা)।

অণ্ড-জরায়ুজ প্রাণী কাকে বলে?

যে সকল প্রাণী ডিম দেয় কিন্তু নিষিক্ত হওয়ার পর ঐ ডিম মাতৃগর্ভেই পরিস্ফুটিত হয়, তাদেরকে অণ্ড-জরায়ুজ প্রাণী বলে। যেমনঃ হাঙ্গর, কিছু উভচর।

error: Content is protected !!