পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয় কেন?

পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ g এর মান শূন্য। সুতরাং পৃথিবীর কেন্দ্রে যদি কোনো বস্তুকে নিয়ে যাওয়া যায়, তাহলে বস্তুর উপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকবে না। তাই পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয়।

সান্দ্রতা সহগ এর সংজ্ঞা

নির্দিষ্ট তাপমাত্রায় প্রবাহীর দুটি স্তরের মধ্যে বেগের নতি একক রাখতে প্রবাহী স্তরের একক ক্ষেত্রফলে যে স্পর্শকীয় বলের প্রয়োজন হয় তাকে ঐ প্রবাহীর সান্দ্রতা সহগ বলে।

লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ কেন?

একটি লন রোলারকে ঠেলার সময় প্রযুক্ত বলের উলম্ব উপাংশ নিচের দিকে ক্রিয়া করে। ফলে রোলারটি প্রকৃত ওজনের চেয়ে ভারী মনে হয়। অন্যদিকে রোলারটিকে টানার সময় এর উপর প্রযুক্ত বলের উলম্ব উপাংশ উপরের দিকে হওয়ায় এটি রোলারের ওজন কমিয়ে দেয়। ফলে লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ হয়।

পৃষ্ঠটান কী? পৃষ্ঠটানের প্রভাব

পৃষ্ঠটান কী? কোনো তরল পৃষ্ঠের উপর একটি রেখা কল্পনা করলে রেখাটির উভয় পার্শ্বে প্রতি একক দৈর্ঘ্যে রেখার লম্বভাবে এবং তরল পৃষ্ঠের স্পর্শক বরাবর যে বল বা টান ক্রিয়া করে তাই পৃষ্ঠটান বা তলটান। পৃষ্ঠটানের প্রভাব

পানি কাচ নল বেয়ে উপরে উঠে, পারদ মুক্ত তল থেকে নল বেয়ে নিচে নামে কেন?

পানি কাচনল বেয়ে ওপরে উঠে, পারদ মুক্ত তল থেকে নল বেয়ে নিচে নামে। কারণ পানি কাচনলকে ভিজিয়ে দেয় যে সকল তরল কাচ নলকে ভিজিয়ে দেয় তাদের বেলায় নলের ভেতরকার তরলের তল পাত্রের তরলের মুক্ত তলের চেয়ে উপরে ওঠে যায় অর্থাৎ তরলের ঊর্ধ্বারোহণ বা অধিক্ষেপণ হয়। আবার, পারদ কাচ নলকে ভিজায় না, যে সকল তরল কাচ … Read more

ব্যবসায় মূল্যবোধের প্রয়োজনীয়তা | ব্যবসায় মূল্যবোধের উদাহরণ

ব্যবসায় মূল্যবোধের প্রয়োজনীয়তা ব্যবসায় পরিচালনাগত বিষয়ে ব্যবসায়ীর স্থায়ীভাবে লালন করা বিশ্বাস, ধ্যান-ধারণা, মতামত প্রভৃতি হলো ব্যবসায় মূল্যবোধ। সমাজকে ঘিরেই ব্যবসায়ের কাজ পরিচালিত হয়। এতে ব্যবসায় মূল্যবোধ রক্ষার মাধ্যমে ব্যবসায়ী সমাজের মানুষের আস্থা অর্জন করে। ব্যবসায়ী গ্রাহকের আস্থা যত অর্জন করতে পারে তত সে সফল হতে পারে। এজন্য ব্যবসায়ে মুল্যবোধের প্রয়োজনীয়তা অপরিহার্য। ব্যবসায় মূল্যবোধের প্রয়োজনীয়তা নিম্নরূপ: … Read more

প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে?

বোরের মতবাদ অনুসারে পরমাণুর ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চতুর্দিকে কতকগুলো নির্দিষ্ট বৃত্তাকার শক্তিস্তরে ঘূর্ণায়মান। কোন একটি ইলেকট্রন কোন প্রধান শক্তিস্তরে থেকে নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তনশীল তা যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয়, তাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। অর্থাৎ কক্ষপথ বা শক্তিস্তরের আকার প্রকাশ করা হয় যে কোয়ান্টাম সংখ্যার সাহায্যে তাই প্রধান কোয়ান্টাম সংখ্যা নামে … Read more

error: Content is protected !!