হিমোলিম্ফ কি? হিমোলিম্ফের কাজ

হিমোলিম্ফ কি? হিমোগ্লোবিন না থাকায় ঘাসফড়িংয়ের রক্ত বর্ণহীন। রক্ত হিমোসিল নামক দেহগহ্বরের লসিকার সাথে মিশ্রিত অবস্থায় থাকে বলে ঘাসফড়িংয়ের রক্তকে হিমোলিম্ফ বলে।  হিমোলিম্ফ প্রধান দুটি উপাদান নিয়ে গঠিত। যেমন- রক্তরস ও রক্তকণিকা। হিমোলিম্ফের কাজ হিমোলিম্ফ খাদ্যসার, রেচন পদার্থ, হরমোন ও খনিজলবণ পরিবহন করে। এটি সামান্য কার্বনডাই-অক্সাইড বহন করে, এর হিমোসাইটগুলো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে বিভিন্ন প্রকার জীবাণু ভক্ষণ … Read more

ওয়েবার কাকে বলে?

দুটি সমান ও সমধর্মী চৌম্বক মেরু বায়ু বা শূন্য মাধ্যমে 1m ব্যবধানে থেকে একে অপরকে 1N বলে বিকর্ষণ করলে ঐ মেরুদ্বয়ের প্রত্যেককের শক্তিকে 1 ওয়েবার বলে।

আলোক কেন্দ্র লেন্সের ভিতরে না বাইরে থাকে?

আলোক কেন্দ্র লেন্সের ভিতরে অথবা বাইরে থাকতে পারে। উভোত্তল বা উত্তল এবং উভাবতল বা অবতল লেন্সের আলোক কেন্দ্র লেন্সের ভিতরে থাকে। সমতলোত্তল বা সমাবতল লেন্সের আলোক কেন্দ্র এর বক্রতলের মেরুতে থাকে। উত্তল – অবতল বা অবতল – উত্তল লেন্সের আলোক কেন্দ্র লেন্সের বাইরে অবতল পৃষ্ঠের দিকে থাকে।

আলোর বর্ণের উপর লেন্সের ফোকাস দূরত্ব নির্ভর করে কি? কিভাবে?

হ্যাঁ। আলোক বর্ণের উপর লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ভর করে। আবার লেন্সের ফোকাস দূরত্ব এর উপাদানের প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে।  তাই, আলোর বর্ণের উপর লেন্সের ক্ষমতা বা ফোকাস দূরত্ব নির্ভর করে।

প্রিজমের ন্যূনতম বিচ্যুতি অবস্থান বলতে কি বুঝ?

কোন প্রিজম একটা নির্দিষ্ট অবস্থানে থাকলে আপতিত রশ্মি এমনভাবে প্রিজমের উপর পড়ে যেন বিচ্যুতি কোণ ন্যূনতম হয়। প্রিজমের এই অবস্থানকে ন্যূনতম বিচ্যুতি অবস্থান বলে।

অর্থায়নের প্রক্রিয়া ব্যবসায়ের মূল চালিকাশক্তি-ব্যাখ্যা কর।

কোন উৎস থেকে কী পরিমাণ তহবিল সংগ্রহ করে, কোথায়, কীভাবে বিনিয়োগ করা হবে তার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করাকে অর্থায়ন প্রক্রিয়া বলা হয়। ব্যবসায় প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থ কাঙ্ক্ষিত উৎস থেকে সংগ্রহ করে, আবার বিভিন্ন তথ্য বিশ্লেষণের মাধ্যমে এ অর্থ সর্বোত্তম প্রকল্পে বিনিয়োগ করে।  এছাড়া অর্থায়ন প্রক্রিয়া প্রতিষ্ঠানের মূলধন কাঠামো নির্ধারণ করে। এমনকি তহবিলের … Read more

প্রতিযোগিতামূলক মুক্তবাজারে প্রতিষ্ঠানকে কেন পরিকল্পনামাফিক অর্থায়ন করতে হয়?

প্রতিযোগিতামূলক মুক্তবাজারে প্রতিষ্ঠানকে সফলতার সাথে টিকে থাকতে হলে পরিকল্পনামাফিক অর্থায়ন জরুরি। পরিকল্পনামাফিক অর্থায়নের ফলে অর্থের সদ্ব্যবহার, স্বল্প ব্যয়ে অধিক লাভজনক খাত থেকে তহবিল সংগ্রহ ্ও বিনিয়োগ সম্ভব হবে। এর ফলে উৎপাদন বা বিক্রয় খরচ ন্যূনতম রাখা যাবে। এতে ব্যবসায় প্রতিষ্ঠানটি সর্বোচ্চ মুনাফা অর্জনে সফলতা পাবে। ফলে প্রতিযোগিতামূলক মুক্তবাজারে সাফল্যের সাথে টিকে থাকতে সক্ষম হবে।

সরকারি অর্থায়ন অলাভজনক হয় কেন?

নাগরিকদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারি অর্থায়ন করা হয় বলে এটি অলাভজনক। রাষ্ট্রীয় ও স্থানীয় সরকার এবং সরকারি প্রতিষ্ঠানসমূহের কার্যাবলি সম্পাদনের জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান, সংরক্ষণ ও বণ্টন সংক্রান্ত কার্যাবলি হচ্ছে সরকারি অর্থায়ন। অর্থাৎ দেশের নাগরিকগণই এ অর্থায়নের সুযোগ – সুবিধা ভোগ করেন। সরকারি অর্থায়নের মূল উৎস রাজস্ব আয়, মূল্য সংযোজন কর ইত্যাদি। আর এ সব আয় … Read more

error: Content is protected !!