বুনসেন বার্নারের দুটি নিরাপত্তা কৌশল লিখ।

বুনসেন বার্নারের উল্লেখযোগ্য দুটি নিরাপত্তা কৌশল নিম্নরূপ- ১) বার্নার ব্যবহারের পর সাথে সাথেই গ্যাসের চাবি বা সুইচ বন্ধ করতে হবে। ২) বার্নারের Air Hole বা বায়ু ছিদ্রটি যেন সব সময়ই খোলা এবং পরিষ্কার থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।

ব্যুরেট এর সরু নির্গম নলে বাতাস ঢুকলে কী করবে?

ব্যুরেট এর সরু নলে বাতাসের বুদ বুদ প্রবেশ করলে ভুলেও তা নিয়ে টাইট্রেশন শুরু করা যাবে না। বরং গ্লাস স্টপারকে ধীরে ধীরে ঘুরিয়ে নিয়ে ব্যুরেট এর দ্রবণ নির্গমন নল দ্বারা অল্প পরিমাণ করে সিংকে ফেলে দিতে হবে। অতঃপর নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত হতে হবে যে স্টপার এর নিচে সরু নলটির ভেতর নিরেট দ্রবণ আছে কি-না।

জারণ শিখা কী?

বুনসেন বার্নারের নলের মুখে অপেক্ষাকৃত ছোট যে শিখাটি লক্ষ্য করা যায়, তাতে প্রচুর পরিমাণে অক্সিজেন উপস্থিত থাকে তাকে জারণ শিখা বলে।

কার্বন সুট কী?

বুনসেন বার্নারের জারণ শিখায় উত্তপ্ত না করে তার বাইরের শিখায় উত্তপ্ত করলে গ্লাস সামগ্রী বা পোর্সেলিন বাটির গায়ে যে কার্বনের কালি পড়ে তাকে কার্বন সুট বলে।

রাসায়নিক বর্জ্য কী? কিভাবে তৈরি হয়?

রাসায়নিক বর্জ্য কী? রাসায়নিক পরীক্ষাগারে বিভিন্ন ধরনের সংশ্লেষণ, পরিমাণগত ও গুণগত বিশ্লেষণের প্রাক্কালে সৃষ্ট অধঃক্ষেপ, তরল ও গ্যাসীয় পদার্থের উদ্ভব হয়। এগুলোকে সামষ্টিকভাবে রাসায়নিক বর্জ্য বলা হয়। রাসায়নিক বর্জ্য কিভাবে তৈরি হয়? রাসায়নিক বর্জ্য বিভিন্ন উৎস থেকে তৈরি হতে পারে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য উৎস হল: শিল্প প্রতিষ্ঠানের রাসায়নিক বর্জ্য কৃষির রাসায়নিক বর্জ্য চিকিৎসা প্রতিষ্ঠানের … Read more

মালভূমি কাকে বলে? মালভূমির প্রকারভেদ, চ্যুতি বিশিষ্ট মালভূমি, পর্বত মধ্যবর্তী মালভূমি, ক্ষয়জাত মালভূমি, আগ্নেয়জাত মালভূমি

মালভূমি কাকে বলে? সমুদ্র সমতল থেকে অতি উচ্চ বিস্তৃর্ণ সমভূমিকে মালভূমি বলে। সমুদ্র পৃষ্ট হতে এর উচ্চতা কয়েক শত মিটার হতে কয়েক হাজার মিটার পর্যন্ত হয়ে থাকে। ভূ-অভ্যন্তরস্থ ও ভূ-পৃষ্ঠস্থ বিভিন্ন প্রক্রিয়ার কারণে মালভূমির সৃষ্টি হতে পারে। যেমনঃ পাত সঞ্চালন, ভূ-আন্দোলন, ভূ-পৃষ্ঠের ক্ষয়সাধন, আগ্নেয় তৎপরতা ও লাভা সঞ্চয়ের মাধ্যমে মালভূমি গঠিত হয়ে থাকে। পৃথিবীর মোটভূমির … Read more

গ্যাস ও বাষ্পের মধ্যে পার্থক্য

গ্যাস ও বাষ্পের মধ্যে পার্থক্য নিম্নরূপ- নং গ্যাস বাষ্প  ১ গ্যাস স্বাভাবিক অবস্থায় কক্ষ তাপমাত্রায় গ্যাসরূপে থাকে। বাষ্প স্বাভাবিক অবস্থায় কক্ষ তাপমাত্রায় তরল  ২ গ্যাস এমন একটি পদার্থ যা এর সংকট তাপমাত্রার উপরে কিন্তু সংকট তাপমাত্রার নিচে অবস্থান করে। বাষ্প এমন একটি পদার্থ যা এর স্ফুটনাংকের উপরে অবস্থান করে।

error: Content is protected !!